আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে ব্রহ্মতত্ত্বজ্ঞানী হও, তাহলেই আর
পার্থিব জগতের সম্পদের আকাঙ্ক্ষা তোমাকে বিচলিত করতে পারবে না।]
ব্রহ্ম বা নিত্যবস্তু সবার মধ্যেই রয়েছে। ব্রহ্ম বা আত্মা বা চেতন সত্তা অন্তঃকরণে মন,
বুদ্ধি, অহংকার ও চিত্তকে নিয়ে মানব দেহমন্দিরে অবস্থান করেন। এই সত্য জেনে তাঁকে লাভ করার জন্য নিজের মধ্যে
স্থিত না হলে তো কেউ তাঁকে দেখতে পাবে না। সর্বত্র পরিপূর্ণ জলাশয় থাকা সত্ত্বেও
কেউ যদি কেবল ক্ষুদ্র জলাশয় বা কুপ খনন করে, সেটার মধ্যেই নিজেকে আবদ্ধ রাখে, তবে
তো সে কোনদিন জানতে পারবে না যে এই পৃথিবী জলাশয়ের উপর ভাসছে। ব্রহ্মতত্ত্বজ্ঞানী
জীবের বেদ ইত্যাদি শাস্ত্র গ্রন্থের ততটাই
প্রয়োজন হয়, যতটা সর্বত্র পরিপূর্ণ জলাশয় থাকা সত্ত্বেও ক্ষুদ্র জলাশয়ের প্রয়োজন
থাকে। তত্ত্বজ্ঞানী ব্যক্তিগণ
অবিবেকীগণের ন্যায় আপাত- মনোহর বাক্য বলেন না, যা সত্য
তাই কেবল প্রকাশ করে সবার মঙ্গল করেন। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদ যজ্ঞের জয়।
No comments:
Post a Comment