বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ
অভিযান(৩২৯) তারিখঃ—০১/ ০৭/ ২০১৮ আজকের আলোচ্য বিষয়ঃ-- [ বেদযজ্ঞের মাধ্যমেই
ভারতবাসীকে জানতে হবে-- ভারতীয় ঋষিদের
দ্বারা ধর্মশাস্ত্রের বিধি- নিষেধগুলি কোন ব্যক্তির মতলবে রচিত নয়, এগুলি সবই
বিশ্বজনীন বিধি। তাই এই বিধির উপর ভিত্তি করেই দেশ শাসনের আইন সকলের জন্যই
কল্যাণকর।]
ঋষিদের ধ্যানদৃষ্টিতে ধরা পড়েছে –‘ মা
হিংস্যাৎ সর্বভূতানি--- মা গৃধঃ কস্যস্বিৎ ধনম’।। প্রাণীদের হিংসা করবে না। কারও ধনে লোভ করবে না। এই উপদেশ কোন ব্যক্তিগত
ব্যাপার নহে। এগুলি বিশ্বের মূল তত্ত্বের মধ্যে অন্তর্নিহিত রয়েছে। চলন্ত গাড়ী হতে
লাফিয়ে পড়লে যেমন আছাড় খেয়ে নাক- মুখ ভেঙ্গে যাবার
সম্ভাবনা, এটি যেমন গতিশাস্ত্রের নীতি – কারও মনগড়া কথা নয়, তেমনি পরধনে লোভ করলে,
প্রকৃতির বুকে প্রাণীদের হিংসা বা হত্যা করলে, মানুষের জীবনপথে বিড়ম্বনা বেদনা
নেমে আসবে, এটাও সেরূপ বিশ্বজগৎরূপ বিরাট প্রপঞ্চের মৌলিক বিধান। ধর্মচক্র যেভাবে ঘুরছে
তার অনুবর্তন করলেই দেশের সবার কল্যাণ। বিপরীত মুখে চললেই নিদারুণ ব্যর্থতার সম্মুখীন হতে হবে দেশবাসীকে। এই পৃথিবী হচ্ছেন সকলের জন্য কামধেনু
গাভীর ন্যায়। এই গাভীর কাছে যে যা চাইবে তাই পাবে ও পেয়ে যাচ্ছে। যদি আমরা আমাদের
গাভীটাকেই হত্যা করার চক্রান্ত করি তবে কি আর আমরা তাঁর কাছ থেকে বাছুর স্বরূপ সকল
সম্পদ আশা করতে পারবো? জয় বিশ্বমানব
শিক্ষা ও বেদযজ্ঞের জয়।
জয়
ভারত মাতার জয়।

No comments:
Post a Comment