Thursday, 9 August 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৩৬৮ তাং ০৯/ ০৮/ ২০১৮

 বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩৬৮) তারিখঃ—০৯/ ০৮/ ২০১৮ আজকের আলোচ্য বিষয়ঃ-- [ বেদ যজ্ঞ করে তোমরা কেবল অন্তঃকরণ পবিত্র রাখো।]
তোমরা তোমাদের অন্তঃকরণের দিকে চেয়ে দেখো- সেখান থেকেই উৎপত্তি হচ্ছে কুচিন্তা, নরহত্যা করার পাপ চিন্তা, ব্যভিচারের চিন্তা, বেশ্যা গমনের চিন্তা, চৌর্য বৃত্তির চিন্তা, মিথ্যা সাক্ষ্যের চিন্তা নিন্দা ইত্যাদি। এই অন্তঃকরণকে নিয়ন্ত্রণ না করলে এই সব পাপ থেকে মানুষ কিভাবে মুক্ত হবে ? তাই তোমরা সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ ও মন দিয়ে তোমাদের ঈশ্বরকেই প্রেম করবে- যিনি তোমাদের হৃদয় মন্দিরে অবস্থান করে তোমাদের সব কার্যকলাপ দেখছেন, সব কথা শুনছেন – তাঁকে ফাঁকি দিতে গেলেই তোমরা নিজেরাই শেষে ফাঁকিতে পড়বে – তখন তোমাদের কিছুই করার থাকবে না। বাইরের জগতের কোনকিছু দ্বারাই তোমাদের অন্তর্জগত পবিত্র হবে না। একমাত্র অন্তর্জগতের সম্পদ ও পবিত্রতা দিয়েই তোমাদেরকে পবিত্র থাকতে হবে। অন্তর্জগত থেকে যত তোমাদের পবিত্র ভাব ভাবনা চিন্তা বের হয়ে আসবে তত তোমরা জ্যোতির্ময় হয়ে উঠবে এবং বাইরের জগতের অপবিত্রতা ও আবর্জনা  থেকে মুক্ত থাকবে। আর যত তোমাদের অন্তঃকরণ বাইরের জগতের সম্পদ আহরণের চিন্তায় মগ্ন থাকবে তত তোমরা আবর্জনার স্তূপে ডুবতে থাকবে। বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযানের জয়।

No comments:

Post a Comment