বিশ্বমানব
শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩৮৪) তারিখঃ—২৫/ ০৮/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে প্রেমপরায়ণচিত্তে লক্ষ্মীনারায়ণকে হৃদয়
মন্দিরে ধারণ করে পূজা করো।]
বেদ করে নিজের
অন্তরের ভাষায় লক্ষ্মীনারায়ণকে পরমভক্তিভরে বলতে থাকো--- হে লক্ষ্মীনারায়ণ; তোমরা
দুজন সর্বব্যাপক এবং সম্পূর্ণ চরাচর জগতের শেষকারণ--- কারণেরও কারণ। হে প্রভু;
মাতা লক্ষ্মীদেবী তোমার মায়াশক্তি, তিনিই স্বয়ং অব্যক্ত প্রকৃতিও বটে, তিনি অপার।
হে প্রভু; তুমি এই মহামায়ার অধীশ্বর, তুমিই স্বয়ং পরমপুরুষ। তুমিই যজ্ঞ আর তিনি
যজ্ঞক্রিয়া। তুমি যজ্ঞফলের ভোক্তা, তিনি ফলভোগের লৌকিক ক্রিয়া। মাতা লক্ষ্মীদেবী
গুণসমূহের প্রকাশস্বরূপা আর তুমি সেই সেই গুণবর্গের ভোক্তা ও প্রকাশক। তুমি সকল
দেহীর আত্মা আর লক্ষ্মীদেবী দেহ, ইন্দ্রিয় ও অন্তঃকরণ। মা লক্ষ্মী নাম এবং রূপ,
তুমি নাম ও রূপের প্রকাশক ও আশ্রয়। হে প্রভু; তুমি পবিত্রকীর্তি। তোমরা দুজনে
পরমেষ্ঠী এবং ত্রিলোকের বরদ প্রভু। অতএব তোমাদের প্রসাদে আমার নিত্য মহা আশিস হোক—আমার
আশা—অভিলাষ পূর্ণ হোক। ওঁ নমো ভগবতে বাসুদেবায় । জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ
অভিযানের জয়।

No comments:
Post a Comment