Saturday, 18 August 2018

কুরআন সুরা----৪ নিসা-- ৯৬ থেকে ১০০ আয়াত

বিশ্বমানব শিক্ষায় পবিত্র কুরআনের আলো। [সুরা—৪ নিসা—৯৬ থেকে ১০০ আয়াত।]
৯৬) এ তাঁর (আল্লাহ্‌র ) তরফ হতে মর্যাদা, ক্ষমা ও দয়া, বস্তুত আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু।
      মর্মার্থঃ—আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু হয়ে যাদের অন্তর ক্ষমা ও দয়া দিয়ে ধুয়ে কোমল করে দেন তারাই জেহাদের উপযুক্ত হয়ে উঠে, তারাই কেবল তাঁর জ্ঞানের জগতে প্রবেশ করার ছাড়পত্র পেয়ে মানব কল্যাণে নিজের জীবন উৎসর্গ করতে পারে। আল্লাহ্‌ কেবল এদেরকে মর্যাদার পদে বসান ইহলোকে ও পরলোকে।
      ৯৭) যারা নিজেদের উপর অবিচার করে, তাদের প্রাণ হরণের সময় ফিরিশতাগণ বলে, তোমরা কী অবস্থায় ছিলে? তারা বলে, দুনিয়ায় আমরা অসহায় ছিলা; তারা বলে, তোমরা নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে বসবাস করতে পারতে, আল্লাহ্‌র দুনিয়া কি এমন প্রশস্ত ছিল না? এদেরই আবাসস্থল জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট আবাস!
       মর্মার্থঃ—আল্লাহ্‌ সকলের অন্তরে ও মনে- প্রাণে- জ্ঞানে বিশ্বমানব শিক্ষার বীজ বপন করে পাঠান। মানুষ নিজের প্রতি অবিচার করে সংকীর্ণ হয়ে পড়ে জ্ঞানে ও বুদ্ধিতে, তাই তারা নিজেকে অসহায় ভেবে সংকীর্ণ ঘরকেই নিজের দেশ ভাবে, নিজের জন্মভূমি ভাবে। তাই এই সংকীর্ণমনা লোকদের আবাসস্থল হয় জাহান্নাম।
    ৯৮) তবে যেসব অসহায় পুরুষ, নারী ও শিশু কোন উপায় অবলম্বন করতে পারে না এবং কোন পথও পায় না,
       মর্মার্থঃ—কিছু কিছু পুরুষ, নারী ও শিশু নিজের জীবন সত্যকে জানার পরিবেশ পায় না, এই পরিবেশ গড়ে দেওয়ার জন্যই আল্লাহ্‌ জেহাদের বিধান দিয়েছেন।
     ৯৯) আল্লাহ্‌ হয়ত তাদের পাপ ক্ষমা করবেন, কারণ আল্লাহ্‌ পাপ মোচনকারী, ক্ষমাশীল।
         মর্মার্থঃ—আল্লাহ্‌ পাপ মোচনকারী, ক্ষমাশীল কেবল তাদের জন্যই যারা অসহায় অবস্থায় নিজের জীবন সত্যকে জানার পরিবেশ গড়ে তুলতে সক্ষম হয় নি। আর যাদের হাতে এই পরিবেশ গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে অথচ তারা সংকীর্ণমনা হয়ে পথভ্রষ্ট, তাদের আবাসস্থল জাহান্নাম।
        ১০০) আর যে কেউ আল্লাহ্‌র পথে দেশ ত্যাগ করবে, সে পৃথবীতে বহু আশ্রয়স্থল ও প্রাচুর্য লাভ করবে এবং যে কেউ আল্লাহ্‌ ও রসূলের উদ্দেশ্যে দেশত্যাগী হয়ে বের হবে, আর ( সে অবস্থায়) তার মৃত্যু ঘটলে তার পুরষ্কারের ভার আল্লাহ্‌র উপর। বস্তুত আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু।
   মর্মার্থঃ—দেশ হচ্ছে সংকীর্ণমনাদের জন্য। তাই যারা বিশ্ববোধে জাগ্রত হয়ে বিশ্বমানব শিক্ষার কর্মী হয়ে বিশ্বের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করবে তারাই আল্লাহ্‌র ও তাঁর রসূলের পুরষ্কার লাভ করবে।
           জয় বিশ্বমানব শিক্ষা ও পবিত্র কুরআনের আলোর জয়।  

No comments:

Post a Comment