বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩৭৭) তারিখঃ—১৮/
০৮/ ২০১৮ আজকের আলোচ্য বিষয়ঃ--[ যে গৃহে সীতা-
সাবিত্রী- দ্রৌপদীর ন্যায় গৃহিণী নেই, সেই গৃহকে যেমন গুরুগৃহ মন্দির বলা চলে না,
তেমনি যে দেশে রামের ন্যায় প্রজাবৎসল রাজা নেই, সেই দেশকে আদর্শ মানব ধর্মের দেশ
বলা চলে না।]
ভারত হলো বেদযজ্ঞ ভূমির পীঠস্থান। এখানে নারীদের স্বামী গৃহ হলো গুরু গৃহ
বা আশ্রম। কারণ ভারত হলো গায়ত্রী, গঙ্গা,
গাভী, গীতা, গয়া ও গোবিন্দের পবিত্র ভূমি, সেই সূত্রে এখানকার মাটিতে ভূমিষ্ঠ
নারী- পুরুষ সকলেই দেবসত্তার অংশভুতা। তাই যে গৃহের গৃহিণী শ্রদ্ধা সহকারে এই ছয়টি
‘গ’ কে অন্তরে ধারণ করে সকলের সেবা করেন তিনিই নিজ গৃহকে গোবিন্দের গৃহ- মন্দিরে
পরিণত করে রাখেন। তেমনি যে দেশের রাজা এই ছয়টি ‘ গ’ কে অন্তরে ধারণ করে রেখে রামের
ন্যায় প্রজাবৎসল হয়ে দেশ শাসন করেন, তিনি শ্রীরামের প্রতিনিধিত্ব করে সারা বিশ্বে
শান্তি স্থাপন করেন। জয় শ্রীরাম। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযানের জয়।



No comments:
Post a Comment