Sunday, 5 August 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৩৬৪ তাং ০৫/ ০৮/ ২০১৮

       বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩৬৪) তারিখঃ—০৫/ ০৮/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[বেদ যজ্ঞ করে সদায় বেদ ভগবানের মুখনিঃসৃত বাণী শ্রবণ করে আনন্দে ব্রজধামে বিরাজ করবে।]
মানুষ বেদ যজ্ঞ শুরু করলেই ব্রজভুমির রহস্য উপলব্ধি করতে পারে। ব্রজ শব্দের অর্থ বিশাল। এই ব্যাপ্তির জগতে বিশাল হৃদয় নিয়ে বিরাজ করাই হলো ব্রজভুমিতে আবাসভূমি স্থাপন করে অবস্থান করা। সত্ত্ব- রজ- তম—এই ত্রিগুণের অতীত যে পরব্রহ্ম—পরমপিতা, তিনি বস্তুত ব্যাপক। তাঁকেই ব্রজ আখ্যা দেওয়া হয়ে থাকে। তা সদানন্দস্বরূপ পরম জ্যোতির্ময় ও অবিনাশী। জীবন্মুক্ত পুরুষের এই বেদযজ্ঞ ভুমি বা ব্রজধামে নিত্য অবস্থান। এই পরব্রহ্মস্বরূপ ব্রজধামে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের নিবাস। তাঁর প্রতিটি অঙ্গ সচ্চিদানন্দস্বরূপ। তিনি আত্মারাম ও আত্মকাম। প্রেমরসে ও ভক্তিরসে নিমজ্জিত রসিকজনই তাঁর কৃপালাভ করে অনুভূতির রাজত্বে অবস্থান করেন। ভগবান শ্রীকৃষ্ণের আত্মা স্বয়ং শ্রীরাধিকা; তাঁর সঙ্গে রমণ করেন বলেই রহস্যরস মর্মজ্ঞ জ্ঞানীগণ তাঁকে আত্মারাম বলে থাকেন। কাম শব্দের অর্থ কামনা—অভীপ্সা। ব্রজে ভগবান শ্রীকৃষ্ণের বাঞ্ছিত বস্তুসকল হল—গোজাতি, রাখালবালক, গোপী ও তাদের সঙ্গে লীলা বিহার আদি; সকল বস্তুই এখানে নিত্য উপলভ্য। তাই শ্রীকৃষ্ণকে আপ্তকাম বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণের এই রহস্যলীলা জ্ঞানের ঊর্ধ্বে। তাই নিজ ব্রজভুমিতে বেদ যজ্ঞ করেই তাঁর লীলার অনুভূতি লাভ করতে হয়। জয় বেদ ভগবান শ্রীকৃষ্ণের জয়।

No comments:

Post a Comment