Tuesday, 14 August 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৩৭৩ তাং ১৪/ ০৮/ ২০১৮

    বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩৭৩) তারিখঃ—১৪/ ০৮/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে সংসাররূপ প্রেমের শৃঙ্খল ছিন্ন করে,  ঈশ্বর প্রেমে মশগুল হয়ে নির্মল ও নির্দোষ জীবন নিয়ে এগিয়ে চলো ।]
যারা বেদ যজ্ঞের দ্বারা জ্ঞান- বিজ্ঞানের জগতে বিচরণ করে, তারা কখনো ঈশ্বরের প্রেমে দোষ আবিষ্কার করতে যায় নাবরঞ্চ তারা ঈশ্বর প্রেমের চরম এবং পরম সত্যটি সর্বত্র তুলে ধরে তাঁর সাথে আত্মিক সম্বন্ধ স্থাপনের এক সুন্দর পরিবেশ রচনার ব্যবস্থা করে। যারা ঈশ্বরকে ভজনা না করে নিজেদের মধ্যে পরস্পরকে ভজনা বা প্রেম করে, তাদের সমস্ত উদ্যমই কেবলমাত্র স্বার্থের জন্য, ঠিক ব্যবসায়ীদের লেন- দেনের মতো। তাতে না থাকে কোন বন্ধুত্বের প্রীতিপ্রদর্শন, না থাকে কোন ধর্ম। নিজের নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্য ছাড়া তার মধ্যে অন্য কিছুই নেই। যারা ভজনা বা প্রেম করে না, তাদেরও যারা ভজনা করে বা তাদেরকে প্রেম করে, তাদের ব্যবহারে অকপট ধর্মের-ই প্রকাশ লক্ষ্য করা যায়। সজ্জন ব্যক্তি এবং স্নেহশীল মাতাপিতার হৃদয়ে যে প্রেমের স্রোত প্রবাহিত হয় তা সেবা ও ত্যাগের সনাতন ধর্মের রূপ। কোন নির্ধন ব্যক্তি কোনক্রমে প্রচুর সম্পদ লাভ করে আবার তা হারিয়ে ফেললে তারই চিন্তায় সে মগ্ন থাকে, অন্য কোনো কিছুরই এমনকি ক্ষুধা- তৃষ্ণার কথাও বোধে আসে না, এই পৃথিবীর বুকে যারাই দেহধারণ করছে, তারা সকলেই সেই সম্পদের অধিকারী ছিল কিন্তু হঠাৎ তাদের সামনে থেকে সেই সম্পদ উধাও হয়ে গেলো। তাই আর শান্তি নেই মনে- প্রাণে – অন্তরে। এই শান্তির জন্যই তো বেদযজ্ঞ ও বেদ ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা। জয় বেদ ভগবান শ্রীকৃষ্ণের জয়।

No comments:

Post a Comment