Monday, 13 August 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৩৭২ তাং ১৩/ ০৮/ ২০১৮


   বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩৭২) তারিখঃ—১৩/ ০৮/ ২০১৮  আজকের আলোচ্য বিষয়ঃ-- [ আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের বিশাল পরিবারের সদস্য, এই কথা যেনো ভুলে না যাই, ভুলে গেলেই আমাদের জীবনে বিভিন্ন সমস্যা দেখা দিবে।]
ভগবান শ্রীকৃষ্ণ মুচুকুন্দকে বললেন--- হে প্রিয় মুচুকন্দ, আমার জন্ম, কর্ম ও নাম অনন্ত হওয়ায় তা গণনা করে বলা সম্ভব নয়। জন্ম- জন্মান্তর ধরে পৃথিবীর ক্ষুদ্র ধূলিকণাসমূহ গণনা করা কারও পক্ষে সম্ভব হলেও, আমার জন্ম, গুণ, কর্ম ও নামকে কেউ কখনো কোনো ভাবেই গণনা করতে সক্ষম হবে না। [ তাই আমরা সকলেই শ্রীকৃষ্ণের পরিবারভুক্ত সদস্য, কিন্তু কালের কবলে পরে ভুলে গেছি সেই সত্য।] মুচুকুন্দু বললেন—হে অনঘ প্রভু; এই ভূমি অতি পবিত্র কর্মভূমি আর মানবজন্ম লাভ করা অতি দুর্লভ ঘটনা। মানব জীবন এতই স্বয়ংসম্পূর্ণ যে তাতে সাধনভজন করবার অসুবিধা আদৌ নেই। পরম সৌভাগ্য ও শ্রীভগবানের অহেতুক কৃপা অনায়াসে লাভ করেও যারা নিজ মতিগতি এই নশ্বর সংসার প্রপঞ্চে যুক্ত করে ও তুচ্ছ বিষয়ভোগ হেতু জেনেশুনে সেই অন্ধকার কূপে পড়ে থাকে আর শ্রীভগবানের পাদপদ্মের উপাসনা করে না এবং সাধনভজনও করে না, তারা তো সেই পশুসম, যে তুচ্ছ তৃণের লোভে অন্ধকার কূপে পতিত হয়। [ তাই যারা নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের পরিবারের সদস্য ভেবে নিয়ত বেদ যজ্ঞ বা সৎ কর্ম অনুষ্ঠান করে চলে তারাই তাঁর প্রিয় হয়ে এই পৃথিবীর বুকে অবস্থান করেন এবং বিভিন্ন লোকে অমর হয়ে ভ্রমণ করেন।] জয় বেদ ভগবান শ্রীকৃষ্ণের জয়।]

No comments:

Post a Comment