বিশ্বমানব
শিক্ষায় পবিত্র কুরআনের আলো। [ সুরা—৬ আন’আম—১৬ থেকে ২০ আয়াত।]
১৬) সে দিন
যাকে শাস্তি হতে রক্ষা করা হবে তার প্রতি তিনি তো দয়া করবেন এবং ঐটিই স্পষ্ট
সফলতা।
মর্মার্থঃ—মানব
জীবন ধন্য হয় পরকালের সফলতার উপর নির্ভর করে। ইহকালের কর্মের উপর নির্ভর করে
পরকালের জীবন। তাই সেদিন যারা শাস্তি থেকে রক্ষা পেয়ে তাঁর কৃপা লাভ করবে তারাই
হবে ধন্য।
১৭) আর
যদি আল্লাহ্ তোমাকে ক্লেশদান করেন তবে তিনি ব্যতীত আর কেউ তা মোচনকারী নেই। আর
যদি তিনি তোমার কল্যাণ করেন তবে তিনিই তো সর্ববিষয়ে শক্তিমান।
মর্মার্থঃ—আল্লাহ্র লীলাখেলা বুঝা মানুষের পক্ষে অসম্ভব। তিনি যে কীজন্য
কাকে ক্লেশদান করছেন তা তিনিই জানেন। এই ক্লেশ থেকে তিনি ছাড়া আবার কেউ উদ্ধার
কর্তাও নেই। তিনি সর্ববিষয়ে শক্তিমান হয়ে কার প্রতি কখন কল্যাণ বর্ষণ করবেন তা
তিনিই জানেন। মানুষের কাজ কেবল তাঁর আশ্রয়ে থেকে তাঁকেই অভিভাবক মেনে এগিয়ে চলা
সত্যমুখী হয়ে।
১৮) এবং
তিনি নিজের বান্দাদের উপর পরাক্রমশালী, এবং তিনি প্রজ্ঞাময়, জ্ঞাতা।
মর্মার্থঃ –
তিনি তাঁর বান্দাদের ভালভাবেই চেনেন, তাই তিনি তাদের উপর পরক্রমশালী এবং তিনি
প্রজ্ঞাময়, জ্ঞাতা। তাঁকে এড়িয়ে মানুষের পক্ষে কোন কর্মই করা সম্ভব নয়, তিনি সব
কিছুর দ্রষ্টা ও প্রজ্ঞাময়।
১৯) বল,
সাক্ষী হিসাবে কোন জিনিষ সর্বশ্রেষ্ঠ? তুমি বল, তোমাদের ও আমার মধ্যে আল্লাহ্ই (
শ্রেষ্ঠ ) সাক্ষী, এবং এই কুরআন আমার নিকট প্রেরিত হয়েছে যেন তোমাদেরকে এবং
যার নিকট এটি পৌঁছাবে তাদেরকে এর দ্বারা
আমি সতর্ক করি, তোমরা কি এটা সাক্ষ্য দাও যে, আল্লাহ্র সঙ্গে অন্য কোন উপাস্য
আছে? বল, আমি সে সাক্ষ্য দিই না, বল, তিনি একক উপাস্য এবং তোমরা যে শরিক স্থাপন কর
তা হতে আমি নির্লিপ্ত।
মর্মার্থঃ—আলোর উপাসনা ছেড়ে দিয়ে কি কেউ অন্ধকারের উপাসনা করে? আলো যখন
তোমাদের কাছে পৌছাবে তখনি শরিক( অন্ধকার) দূর হয়ে যাবে। কুরআন হলো সেই আলো যেখানে
যাবে সেখান থেকেই অন্ধকার (শরীক) দূরীভূত
করে দিবে।
২০) যাদেরকে
কিতাব (আসমানীগ্রন্থ) দিয়েছি তারা তাকে সেরূপ চেনে, যেরূপ তাদের সন্তানদের চেনে।
যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে তারা বিশ্বাস করবে না।
মর্মার্থঃ –
আত্মার বন্ধু পুত্র। আল্লাহ্র বন্ধু তাঁর বান্দা। পিতা যেমনভাবে নিজের আত্মাকে
নিজের পুত্রের মধ্যে দেখতে পায়, তেমনি যারা ঐশীকিতাব বা আল্লাহ্র নিকট থেকে জ্ঞান
লাভ করে তারাও আল্লাহ্কে সেইভাবে চেনে ও দেখতে পায়। কিন্তু যারা নিজেরাই নিজেদের
ক্ষতি করে তারা এসব তত্ত্বে বিশ্বাস করবে না।
জয়
বিশ্বমানব শিক্ষা ও পবিত্র কুরআনের আলোর জয়।

No comments:
Post a Comment