Wednesday, 5 July 2017

বেদযজ্ঞ সম্মেলনঃ--- ০৫/ ০৭/ ২০১৭


বেদযজ্ঞ সম্মেলনঃ—০৫/ ০৭/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করে যাও তবেই ভূমিতে ভূমার আবির্ভাব দেখতে পাবে।]
বেদযজ্ঞ করেই বেদভগবানের লীলা দেখতে হয়। বেদ্ভগবানের লীলা দেখার জন্যই মানব জীবন। মানুষের হৃদয়েই নিত্যসিদ্ধ প্রেম মহা বস্তু আছে। উহা দ্বারাই ধরা পড়েন বড়- বিশাল সেই ভূমা। মানুষের বিশাল হৃদয়ে ধরা পড়ে মধুব্রহ্ম হন মধুপতি। সীমার মধ্যেই অসীমের মাধুর্য্য। তিনি সদায় অমৃতময় হয়ে রয়েছেন আমাদের মর্ত্যের দুয়ারে। তাঁকে বেদযজ্ঞ করে আপন করে ডেকে নিলেই তিনি চলে আসেন ভিড় জমাবার জন্য আমাদের গোকুল নামে এক ছোট গাঁয়ে, ছোটদের আঙিনায় খেলা করার জন্য। সেখানে এসে ভূমার অহংকার না দেখিয়ে তিনি ধেনু চড়ান, বাঁশী বা শিঙ্গা বাজান সবার সাথে। মথুরার বাজারে  দই- দুধ বেচতেও চলেন সবার সাথে। কিভাবে তিনি সব- হারাদের আপন হয়ে উঠেন এবং সবার হৃদয়ে উদয় হন সর্বেশ্বর রূপে। জয় বেদযজ্ঞের জয়--- জয় বেদভগবান শ্রীকৃষ্ণের জয়।

No comments:

Post a Comment