Friday, 14 July 2017

বেদযজ্ঞ সম্মেলনঃ-- ১৪/ ০৭/ ২০১৭

বেদযজ্ঞ সম্মেলনঃ—১৪/ ০৭/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পশ্চিমবঙ্গ*
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করেই বেদভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহ লাভ কর, তবেই অন্তর থেকে সর্ব্বপ্রকার মালিন্য দূরীভূত হবে এবং তাঁকে অন্তর্যামীরূপে, শাস্ত্ররূপে ও আচার্যরূপে দেখতে পাবে।]
বেদযজ্ঞ করলেই বেদভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহ শক্তির প্রকাশ- বিকাশ মানব জীবনে ঘটতে থাকে। তাঁর অনুগ্রহ শক্তির প্রকাশ তিনরূপে পরিলক্ষিত হয়—১) অন্তর্যামীরূপে, ২) শাস্ত্ররূপে ও ৩) আচার্যরূপে।
১) প্রত্যেক জীবের হৃদয়ে শ্রীকৃষ্ণ অন্তর্যামীরূপে বিদ্যমান। ইহার পৌরাণিক নাম ক্ষীরোদশায়ী। ক্ষীরোদশায়ী নারায়ণ ব্যষ্টি জীবের অন্তর্যামীরূপে বাস করেন। ইনিই সাক্ষীরূপে দ্রষ্টারূপে সকল কিছু দেখেন। কর্মানুসারে ফলভোগ করান ও অনুগ্রহ- শক্তির প্রকাশে জীবের কর্তব্য নির্দেশ করেন বিবেকের বাণীরূপে। এই অন্তরচারী গুরু সকলের মধ্যেই বিরাজ করেন এবং হৃদয় মন্দিরে থেকে বুদ্ধি প্রচোদিত করেন।
২) শাস্ত্ররূপে তিনি জীবকে জীবনের চরম পরম সাধ্য ও সাধন তত্ত্বটি জানিয়ে দেন এবং তিনি ভীতিদ্বারা, নীতিদ্বারা ও প্রীতিদ্বারা শাস্ত্রজ্ঞ করার কাজে সদায় তৎপর থাকেন। 
৩) জীবের মধ্যে শ্রীকৃষ্ণের অনুগ্রহশক্তির তৃতীয় প্রকাশ আচার্যরূপে। জীবান্তর্যামী ও শাস্ত্ররূপে যেমন তিনি নিত্যস্থিত, আচার্যরূপেও তাঁর স্থিতি সেইরূপ নিত্য ও শাশ্বত। এই নিত্যগুরুর অপর নাম সমষ্টিগুরু। ইনি শ্রীকৃষ্ণের বিলাসমূর্তিরূপে তাঁর পাশেই বিরাজ করেন। জয় বেদভগবান শ্রীকৃষ্ণের জয়।

No comments:

Post a Comment