Monday, 3 July 2017

বেদযজ্ঞ সম্মেলনঃ-- ০৩'/ ০৭/ ২০১৭

বেদযজ্ঞ সম্মেলনঃ—০৩/ ০৭/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ মহাত্মাগণ কি কি ভাবে সাধন পরায়ণ হয়ে বেদযজ্ঞ বা জ্ঞানযজ্ঞ করে থাকেন।]
মহাত্মাগণ সর্ব্বজীবের হৃদয়ে ঈশ্বরের আসন দর্শন করে সকলের নিকট অবনত হয়ে চলেন “ শিরঃ জগন্নিবাস তব প্রণামে”। (ভাগবত, ১০/ ৯০)। একমাত্র বেদভগবান শ্রীকৃষ্ণই সর্ব্বময় কর্ত্তা জেনে মহাত্মাগণ তাঁর পায়ে নিজ মস্তক সর্ব্বদা নত রাখেন। জাগতিক ঘাত- প্রতিঘাত বা লৌকিক বাধা- বিপত্তিতে তাঁরা নিজের এই অনন্যমনা ভক্তিভাব ত্যাগ করেন না, বা এমন ভাবনা ভাবেন না, যাতে তাঁর নিজের কর্তৃত্বভাব বিন্দুমাত্র ব্যক্ত হয়। সর্ব্বময় বাসুদেবের দর্শনই জ্ঞান। “ বাসুদেবঃ সর্ব্বমিতি সর্ব্বাত্মদর্শনং জ্ঞানম” বিশ্বের যা কিছু সকলই বাসুদেব শ্রীকৃষ্ণ।( শ্রীধর স্বামী)। বিশ্বের উপাদান- কারণ, নিমিত্ত- কারণ সবই যখন তিনি, তখন তিনি ছাড়া অনন্ত বিশ্বের আর কিছুই নাই—এই পরম সত্য ভাবনা করতে করতে মহাত্মাগণ বেদযজ্ঞ-পরায়ণ অনন্যমনা হয়ে যান। তিনি ছাড়া যখন আর কিছুই নাই তখন অনন্যমনা হবার সম্ভাবনা কোথায়? যা কিছু নেত্রে পড়ে সবই তাঁর মূর্তি। সর্ব্ব বস্তুই তাঁর প্রকাশরূপ। এই অনুভব হলেই ভক্ত অনন্যমনা হয়ে যায়। বেদ্ভগবান শ্রীকৃষ্ণ এইরূপ ভক্তকেই জ্ঞানীভক্ত বলেছেন। জয় বেদভগবান শ্রীকৃষ্ণের জয়।

No comments:

Post a Comment