বেদযজ্ঞ সম্মেলনঃ—০২/ ০৭/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করলেই বেদভগবান শ্রীকৃষ্ণ সাধকের অন্তরে জাগ্রত হয়ে অজ্ঞানতাজাত অন্ধকার
বিনাশ করেন এবং বুদ্ধিযোগের বিকাশ ঘটান।]
বেদযজ্ঞ করে যাও, যদি তাঁর অনুগ্রহ চাও।
চেষ্টা করে, সাধনা করে, তপস্যা করে কেউ তাঁকে লাভ করতে পারেন না। অনুগ্রহ শক্তি
বিতরণ করে তিনি যার কাছে নিজেকে প্রকটিত করেন, তিনিই কেবল তাঁকে জানতে পারেন। তবে
কার কাছে তিনি নিজেকে প্রকটিত করেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন—আমাকে লাভ
করবার বুদ্ধিযোগ আমিই আমার ভক্তকে দিই। ভক্ত যখন সাধনা করে আমার সাথে চিরযুক্ত হতে
চায়, আমি তখন করুণা করে তার অন্তরে আমাকে আস্বাদন করবার মত ভাবানুকুল বুদ্ধিযোগ
প্রদান করি। সাধক যখন সাধনা করে ভগবানকে পায় না তখন বুঝতে হবে--- না পাবার দুটি
কারণ আছে। একটি প্রাপ্তির প্রতিকুল কোন বস্তু বা ভাবের বিদ্যমানতা এবং অন্যটি
প্রাপ্তির অনুকুল কোন বস্তু বা ভাবের অবিদ্যমানতা। শ্রীভগবানের করুণা এসে দুটি
কার্য্য করে (১) নাশয়ামি ও (২) দদামি। বিনাশ করেন ও বিকাশ করেন। অজ্ঞানং তমঃ
নাশয়ামি—অজ্ঞানতাজাত তমঃ বা অন্ধকার বিনষ্ট করি এবং লাভ করার পক্ষে যা অনুকুল
সেইরূপ বুদ্ধিযোগের বিকাশ করি। ভক্তের অন্তরে ভাস্বর জ্ঞানের আলো ( জ্ঞানদীপেন
ভাস্বতা) প্রজ্জ্বলিত করে ভোগ কামনার বিলোপ সাধন ও শ্রীহরি—লালসার উদ্বোধন করে
দেন। তাই বেদভগবান বলেছেন---“ বুদ্ধিযোগং দদামি, অজ্ঞানজং তমো নাশয়ামি”। জয় বেদভগবান শ্রীকৃষ্ণের
জয়।

No comments:
Post a Comment