Wednesday, 6 September 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩৯) তাং ০৬/ ০৯/ ২০১৭

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩৯) তারিখঃ- ০৬/ ০৯/ ২০১৭ স্থানঃ- ঘোরশালা* জঙ্গীপুর* মুর্শিদাবাদ* পশ্চিমবঙ্গ* ভারত*
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করে নিজ নিজ বাসস্থানের পরিবেশকে আধ্যাত্মিক পরিমণ্ডলের  মধ্যে ধরে রাখার সাধনা চালিয়ে যাও।]
চুরি না করলে, মিথ্যা কথা না বললে, পাপ কাজ না করলেই কেউ সাধক হয়ে মোক্ষ লাভ করে না। মোক্ষ লাভ করার জন্য অবশ্যই একটা আধ্যাত্মিক পরিমণ্ডল গড়ে তুলতে হয়। এই পরিমণ্ডলের মধ্যে থেকে নিজের ভিতরে যে উচ্চকোটির মহাত্মা আছেন তাঁর খোঁজ করতে হয়। আমরা বাইরে জগতে যত শান্তি খুঁজতে যাবো, ততই আমরা অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছায় হতে থাকবো। তাই শান্তি বাইরে নয়, নিজের ভিতরে খুঁজতে হবে, তার জন্য প্রতিনিয়ত অন্তর রাজত্বে বেদযজ্ঞ চালিয়ে যেতে হবে। তাহলেই একদিন না একদিন রাগ- দ্বেষ, পাপ- পুণ্য, সুখ- দুঃখের ঊর্ধ্বে উঠে আত্মায় নিজেকে লীন করে রাখতে সক্ষম হবে। এই আত্মায় হচ্ছে উচ্চকোটির মহাত্মা। তিনি হৃদয় মন্দিরে থেকে নিজেকে প্রকাশ করার মাধ্যম দিয়ে মানুষকে জীবনের সর্ব্বচ্চো স্তরে নিয়ে যেতে চাইছেন। এই আত্মসাধনার মধ্যেই আছে যাবতীয় সিদ্ধি, সাংসারিক সুখ, আধ্যাত্মিক সুখ ও আনন্দ। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।


No comments:

Post a Comment