Tuesday, 12 September 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৪৫ তাং ১২/ ০৯/ ২০১৭

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৪৫) তারিখঃ- ১২/ ০৯/ ২০১৭
আজকের আলোচ্য বিষয়ঃ—[ নিজের কাছে যদি কোন ভাল তত্ত্ব থাকে তবে তা বেদযজ্ঞ করে সকলের মাঝে ছড়িয়ে দাও, তাতেই সবার মঙ্গল হবে।]
নিজের স্বার্থের কথা চিন্তা না করে পরার্থে জীবন উৎসর্গ করার কথা চিন্তা কর। তাহলেই দেখবে জন্মজন্মান্তরের ভাল- মন্দ কথা তোমার স্মৃতিতে এসে ভির করবে। এবার সেই কথাগুলির সত্যতা শাস্ত্রপাঠ করে যাচাই করে নাও। তারপরেই লেখালেখির কাজ শুরু করে দাও মঙ্গলময় পথে এগিয়ে যাবার জন্য। নিজের নাম, যশ, প্রতিপত্তি প্রতিষ্ঠার জন্য কলম ধরতে যাবে না। কারও প্রশংসা পাবার জন্যও লেখালেখি করতে যাবে না, কেবল সত্যকে সুন্দর রূপে তুলে ধরার জন্যই সাধনা চালিয়ে যাবে। এই পথ যত কঠিনই হৌক না কেন কখনো ত্যাগ করবে না। নিজের নামে কোন প্রতিষ্ঠান গড়তে যাবে না। জ্ঞান বিক্রি করে অর্থ উপার্জনের পথে কখনো পা বাড়াবে না। এই পথে একবার অর্থ এলে লালসায় ডুবে যাবে তখন তোমার নিকট থেকে সত্য বিদায় নিবে। তোমার গুরু একমাত্র তোমার হৃদয় মন্দিরের ভগবান। তিনি অপৌরুষেয় সত্তা হয়ে সর্ব্বত্র বিরাজ করছেন। তাই বৈদিক মুনি –ঋষিদের ন্যায় গুরুকে সর্ব্বভূতে বিরাজমান সত্তা জেনে পূজা করবে, তাঁকে কোন নাম বা মুর্ত্তির মধ্যে আবদ্ধ করতে যাবে না। তবেই গুরুর গুরুত্ব উপলব্ধি করতে পারবে, নচেৎ গুরুর গুরুত্বকে পদদলিত করে তোমরা কেবল নিজের নাম- যশ প্রতিষ্ঠার দিকে এগিয়ে গিয়ে এই পৃথিবীর বুকে নরক প্রতিষ্ঠা করবে, যা কালের কবলে পড়ে সত্যকে গ্রাস করতে থাকবে। বেদের সত্যকে ভাঙ্গিয়ে যারা নিজের নাম যশ প্রতিষ্ঠার জন্য দিকে দিকে ধর্মের নামে ব্যবসায় ফেঁদে বসেছেন, তাঁরা সকলেই সনাতন সত্যকে গ্রাস করতে করতে এই পৃথিবীর বুকে এক অন্ধকারযুগের প্রতিষ্ঠা করেছেন। আধ্যাত্মিক সত্য জগতের আলো এতই উজ্জ্বল, সেই আলো সূর্য্যের আলোকেও ম্লান করে দেয়। জয় বেদ সূর্য্যের জয়। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।

No comments:

Post a Comment