বিশ্বমানব শিক্ষা
ও বেদযজ্ঞ অভিযান(৪৪) তারিখঃ- ১১/ ০৯/ ২০১৭
আজকের আলোচ্য বিষয়ঃ- [ বেদযজ্ঞ করে স্বধর্ম্ম
রক্ষা কর, এই স্বধর্ম্মই হচ্ছে সকলের জন্য বিশ্বজনীন ধর্ম্ম।]
ধর্ম্ম ও জীবন
কখনো কারো থেকে আলাদা নয়। সবার ধর্ম্ম ও জীবন সত্যের উপর প্রতিষ্ঠিত। সত্য চিরকালই
বিশ্বের সকলের কাছে সমান সত্য। সনাতন ধর্ম্মে সকল বস্তুর আত্মা- প্রাণ- মন ও
ধর্ম্ম আছে। তাই সকলেই নিজ নিজ ধর্ম্ম অনুসারে কর্ম্ম করে চলেছে। আগুনের ধর্ম্ম
তার দাহিকা শক্তি, দহন করাই আগুনের স্বভাব বা ধর্ম্ম। দহন কাজেই আগুনের অস্তিত্ব।
তেমনি মানুষের ধর্ম্ম হলো মনুষ্যত্ব। মানুষ নামক জীব থেকে মনুষ্যত্বকে বাদ দিলে
মানুষ আর মানুষ থাকে না। তাই মনুষ্যত্বই একমাত্র মানুষের নিজের ধর্ম্ম বা
স্বধর্ম্ম। অন্যান্য জীব বা বস্তুকে স্বধর্ম্ম রক্ষা করার জন্য সংগ্রাম বা সাধনা
করতে হয় না কিন্তু মানুষকে স্বধর্ম্ম রক্ষা করার জন্য সংগ্রাম বা সাধনা করতেই হয়,
কারণ ভৌতিক যত প্রকার দেহ আছে তার মধ্যে
একমাত্র মানব দেহই হলো সাধন ক্ষেত্র। মানব জীবনই শেষ জীবন, মোক্ষ লাভের জন্য। এখন
যদি মানব দেহ অর্থাৎ সাধন ক্ষেত্র লাভ করেও মানুষ নিজের ধর্ম্মে স্থির থেকে সাধনা
বা সংগ্রাম না করে তবে তো তাকে বার বার ধর্ম্ম চ্যুত হতেই হবে। স্বধর্ম্মে স্থির
থেকে মৃত্যু বরণ করাও শ্রেয় কিন্তু কাম- ক্রোধ- লোভের বশবর্তী হয়ে সত্য থেকে বা
নিজের ধর্ম্ম থেকে বিচ্যুত হওয়া অতি ভয়াবহ অবস্থা মানুষের জন্য। জয়
বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।


No comments:
Post a Comment