Sunday, 10 September 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৪৩ তাং ১০/ ০৯/ ২০১৭

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৪৩) তারিখঃ—১০/ ০৯/ ২০১৭
আজকের আলোচ্য বিষয়ঃ- [ বেদযজ্ঞ করে মা ভগবতী ছিন্নমস্তার মহাসাধক হয়ে বিশ্বমানব শিক্ষার বীর কর্মী হও এবং সমগ্র রাষ্ট্রের রক্ষা ও উন্নতির জন্য নিজের জীবন উৎসর্গ করো।]
ভগবান নৃসিংহ অবতারের প্রতিমূর্ত মহাশক্তিরূপা মহাবিদ্যা ছিন্নমস্তা। এই মহাশক্তি মহামায়া বীররস প্রধান। তিনি রাষ্ট্রের বীর সন্তানদের নিজ সন্তানের ন্যায় প্রিয় করে রাখেন এবং বীরত্বের কাজে উৎসাহ দিয়ে রাষ্ট্রকে রক্ষা করেন আসুরিক শক্তির হাত থেকে। তাঁর নগ্নরূপ হলো সত্যের প্রতীক। রাষ্ট্র রক্ষার্থে বীরত্ব তাঁরাই দেখাতে পারেন, যারা সর্বাস্থায় নিজেকে অসত্য থেকে দূরে রাখেন। মা নিজের মস্তক কেটে দিয়েও প্রচণ্ড শক্তি নিয়ে জীবিত। এর অর্থ বীর সন্তানের কোনদিন মৃত্যু হয় না। মায়ের কাটা বা ছিন্ন মস্তক দিয়ে তিনটি ধারায় রক্ত প্রবাহিত হচ্ছে। এর অর্থ – এই তিন ধারা হলো তাঁর বীর সন্তানদের জন্য জ্ঞান, ভক্তি ও বৈরাগ্য বা ত্যাগের ধারার প্রতীক। একই সাথে তিনটি ধারা তমোগুণ, রজোগুণ ও সত্ত্বগুণের প্রতীক। দেবী ছিন্নমস্তা কাম আর রতিকে পদদলিত করে নৃত্যের ভঙ্গিমায় এই শিক্ষায় তাঁর বীর সন্তানদের দিচ্ছেন যে—বীরদের কখনো কোন প্রকার মোহজনিত কামনা – বাসনায় জড়িত থাকতে হয় না। কাম- ক্রোধ- লোভ- মোহ ইত্যাদি মানুষের বীরত্বকে হ্রাস করে দুর্ব্বল করে তোলে।  মা ছিন্নমস্তা নিজের এক হাতে নিজের মাথা কেটে অপর হাতে সেই মস্তক ধারণ করেছেন এবং নিজের গলা থেকে নির্গত মূখ্য রক্তধারা পানের দৃশ্য দেখিয়ে তাঁর বীর পুত্রদের এই শিক্ষা দিচ্ছেন যেন তাঁরাও যে কোন পরিস্থিতিতেই কিংকর্তব্যবিমূঢ় না হয়ে নির্ভীক থাকে, মৃত্যুতেও যেন নিজে নিজেকে জীবিত মনে করে। জয় মা ছিন্নমস্তা- মা কালী করাল বদনি। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।

No comments:

Post a Comment