Sunday, 6 August 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান--(৮) তাং-- ০৬/ ০৮/ ২০১৭

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযানঃ—(৮) তারিখঃ—০৬/ ০৮/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পশ্চিমবঙ্গ* ভারত*
আজকের আলোচ্য বিষয়ঃ—[ মানবজন্ম পাপ করার জন্য নয়, এই জীবন মানুষ বহু তপস্যার ফলে পেয়ে থাকে বেদযজ্ঞ করে মোক্ষ লাভের পথে এগিয়ে চলার জন্য।]
যারা দৈবীসম্পদে সম্পদশালী তাঁরা মহাত্মা। আত্মার মহত্বের অনুভূতি তাঁদেরই হয় বেদযজ্ঞের মাধ্যমে। যাদের নিজ আত্মার অনুভূতি হয় নি, যারা নিজ আত্মাকে পরমাত্মার সাথে যুক্ত অবস্থায় রয়েছে এই বিশ্বাসকে দৃঢ় করতে পারে নি, তাদের সকল জ্ঞান, সকল আশা, সকল কর্ম্ম ব্যর্থ। মানব জীবন পাপ করার জন্য নয়, এ জীবন যজ্ঞে আহুতি দেবার জন্য। মৃত্যু সবার হবেই, আর মৃত্যু হলে পুনর্জন্ম কেউ আটকাতে পারবে না। এখন মানুষ হয়ে যদি অসুর, রাক্ষস, ভণ্ড, পাষণ্ড ইত্যাদির কর্ম্ম করে মানুষ মারা যায় তবে তো তাকে সেই কর্ম্মফল ভোগের জন্য বার বার জন্ম- মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। দৈবীসম্পদের অধিকারী সবায় হয় না, এর কারণ পুর্ব্ব পুর্ব্ব জন্মের কর্ম্মফলের বলেই মানুষের জীবনের উত্থান – পতন হয়। দৈবীসম্পদের অধিকারী হয়েও যারা অহংশূন্য তারাই মহান। তারা নিজেদেরকে ঈশ্বরের সন্তান বলে জানে। আর যে ঈশ্বরের পুত্র তার জমিদারী সর্ব্বাপেক্ষা ব্যাপক, সেই তো বিশ্বমানব শিক্ষার কর্মী। পিতা যার ঈশ্বর, ভ্রাতা যার বিশ্বজীব, সত্তা তার জগজ্জোড়া—তাকে কি কোন ধর্ম্ম- সম্প্রদায়- জাতি স্পর্শ করতে পারবে? জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়। জয় ভারতমাতা ও বিশ্বমাতার জয়। হরি ওঁ তৎ সৎ।

No comments:

Post a Comment