Sunday, 20 August 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ২২ তাং ২০/ ০৮/ ২০১৭



বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(২২) তারিখঃ- ২০/ ০৮/ ২০১৭ স্থানঃ- ঘোড়শালা* জঙ্গীপুর* মুর্শিদাবাদ* পশ্চিমবঙ্গ* ভারত*
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করে সত্যজ্ঞান লাভ করবে, মনে রাখবে জ্ঞান না থাকলে যত ক্ষতি হয়, তদপেক্ষা অধিক ক্ষতি হয় মিথ্যাজ্ঞান থাকলে।]
 মিথ্যাজ্ঞানকে বাতিল করে সত্যজ্ঞান অন্তরে প্রতিষ্ঠা করার জন্যই বেদযজ্ঞ করতে হয়। মানুষ যতক্ষণ মিথ্যাজ্ঞানের আশ্রয়ে থাকে ততক্ষণ সে নিজের ক্ষতি নিজেই করতে থাকে। যে বৃক্ষের ডালে সে বসে থাকে সেই বৃক্ষের ডাল সে না বুঝে মূর্খের মতো কাটতে থাকে। মানবিক বৃক্ষের ডাল- পালা সবই মানবিক। এই মানবিক সত্তা বিশ্বসত্তার সাথে এমনভাবে যুক্ত যে একজন মানুষকে যদি কেউ খুন করে তবে সে সারা বিশ্বের মানুষকে খুন করার অপরাধে জড়িয়ে পড়ে। তেমনি কেউ যদি একজন মানুষকে রক্ষা করে তবে সে সারা বিশ্ববাসীকে রক্ষা করার পুণ্য অর্জন করলো। একজন মানুষকে কেউ যদি মিথ্যাজ্ঞান থেকে মুক্ত করে সত্যজ্ঞানের পথে নিয়ে এলো তবে সে বিশ্ববাসীকে সত্যজ্ঞানের আলো দেখালো। অপরপক্ষে কেউ যদি নিজের পাণ্ডিত্য ফলাবার জন্য বা নিজেদের দল ভারী করার জন্য কাউকে মিথ্যাজ্ঞান দিয়ে পথভ্রষ্ট করলো তবে সে বিশ্ববাসীকে পথভ্রষ্ট করার পাপে জড়িয়ে পড়লো। একজন মানুষের অকল্যাণ করার অর্থ নিজের অকল্যাণ করার মাধ্যমে বিশ্বমানবের অকল্যাণ করা। আমরা সকলেই এক বিশ্বসত্তার মধ্যে নিজ নিজ মানবিক সত্তা নিয়ে অবস্থান করছি। এই মানবিক সত্তার ডাল –পালা যত বৃদ্ধি পাবে মানুষ তত উন্নত স্তরে উন্নীত হবে, আর যত ডাল –পালা ছাঁটতে থাকবে ততই সে নিঃস্ব হতে থাকবে। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়। জয় বেদমাতা, বিশ্বমাতা ও ভারতমাতার জয়।

No comments:

Post a Comment