বিশ্বমানব শিক্ষা
ও বেদযজ্ঞ অভিযান(৩০) তারিখঃ- ২৮/ ০৮/ ২০১৭ স্থানঃ- ঘোড়শালা* জঙ্গীপুর*
মুর্শিদাবাদ* পশ্চিমবঙ্গ* ভারত*
আজকের আলোচ্য বিষয়ঃ- [ বেদযজ্ঞ করে কেবল
সত্যের ধ্যান করো দেহ- মনঃ- প্রাণ এক করে, তবেই সত্যের আলোকে অজ্ঞান অন্ধকার দূরে
পলায়ণ করবে ও অন্তরে জ্ঞানের বাতি জ্বলে উঠবে।]
বেদযজ্ঞ করে কেবল
সত্যকে প্রণাম করতে থাকো। এই সত্যই তোমার দেহ- মনঃ- প্রাণ জুড়ে রয়েছেন “সত্যম শিবম
সুন্দরম” রূপ নিয়ে। এই সত্যের জয় সর্ব্বত্র। এই সত্যই জগতের সৃষ্টি- স্থিতি- লয়কে
নিয়ন্ত্রণ করছেন। সত্যের যিনি সত্য তাঁকেই ধ্যান যত করবে সত্য হয়ে। যতদিন জীব হয়ে
থাকবে ততদিন ভূমিস্বরূপ দেহের মধ্যে আবদ্ধ হয়ে সত্যকে বা তোমার অন্তরের শিবকে
দেখতে পাবে না। সত্যই অবতীর্ণ হয় জীবের দেহ- মনঃ –প্রাণ জুড়ে অবতার রূপে লীলা করার
জন্য। তিনি অবতীর্ণ হয়ে সমস্ত মিথ্যাকে বাতিল করে নিজেকে উজ্জ্বল রূপে প্রতিষ্ঠা
করেন তত্ত্বের উপর। এই তত্ত্বই হচ্ছে মানব জীবনের সংবিধান। ভারতবর্ষের সংবিধানে “
সত্যমেব জয়তে” কথাটি উল্লেখিত রয়েছে, কারণ ভারতবাসী কেবল সত্যের ধ্যান করে
বিশ্বজয়ী হবেন তাই। দুঃখের বিষয় আমরা ভারতের ধর্ম্ম বা সংবিধানের ধ্যান করি না,
তাঁকে মর্যাদা দিই না। আমরা সকলেই সত্যত্যাগী হয়ে কেবল নিজেকে ধার্মিক ও সৎ নেতা
প্রতিপন্ন করে প্রতিবেশীকে প্রতারিত করতেই আগ্রহ দেখায় এবং সেই কাজ পরম উৎসাহের
সাথে অমানবিক সত্তার উপর ভর করে করতে থাকি, সমাজের বুকে সকলের চোখে শ্রদ্ধার পাত্র
হয়ে উঠার জন্য। আসুন আমরা সকলে বেদযজ্ঞ করে কেবল সত্যের ধ্যান করে ভারতের
সংবিধানকে রক্ষা করি এবং পুনঃ সোনার ভারতবর্ষ গড়ে তুলি। জয় বিশ্বমানব শিক্ষা ও
বেদযজ্ঞের জয়।


No comments:
Post a Comment