Thursday, 3 August 2017

গীতা অভ্যাস যোগ ২৯ থেকে ৩২ শ্লোক

[ ভগবান শ্রীকৃষ্ণ ষষ্ট অধ্যায়ের অভ্যাসযোগে বলেছেন—যিনি সকল প্রাণির সুখ- দুঃখকে নিজের সুখ ও দুঃখের ন্যায় অনুভব করেন, তিনিই মহান ও সর্ব্বশ্রেষ্ঠ যোগী। ভগবানকে দর্শন করে ভক্ত যেমন আনন্দ পায়, ভগবানও ভক্তকে দর্শন করে তেমনি আনন্দলাভ করে থাকেন। বিশ্বের কোন শাস্ত্রগ্রন্থে জীবের সাথে ঈশ্বরের এতো মধুর সম্পর্কের কথা উল্লেখ নেই। তাই গীতা সার্ব্বজনীন গ্রন্থ, যা পাঠ করলে মানুষের বিবেক- জ্ঞান- বুদ্ধি জাগ্রত হতে থাকে আজকে সকলের জন্য পাঠ ধ্যানযোগ বা অভ্যাসযোগের ২৯ থেকে ৩২ শ্লোক।
২৯) যোগদ্বারা সমাহিতচিত্ত যোগীর সর্ব্ব বিষয়ে সমদৃষ্টি হয়। তখন তিনি সকল জীবের মধ্যে ব্রহ্মকে দর্শন করেন এবং ব্রহ্মের মধ্যে সকল জীব আছে বলে বুঝতে পারেন।
৩০) যিনি সর্ব্বভূতে সকলের আত্মস্বরূপ আমাকে দর্শন করেন এবং সর্ব্বাত্মা আমাকে সর্ব্বভূতকে দর্শন করেন, তাঁর কাছে আমি প্রত্যক্ষ হই এবং তিনিও আমার কাছে অদৃশ্য থাকেন না।
৩১)  যে যোগী আমাকে সকল প্রাণী হতে অভিন্ন বলে বুঝতে পারেন, সেই যোগী বিষয়সকলের মধ্যে অবস্থান করলেও আমাতেই স্থিত থাকেন।
৩২) হে অর্জ্জুন, যিনি সকল প্রাণীর সুখ- দুঃখকে নিজের সুখ ও দুঃখের ন্যায় অনুভব করেন, আমার মতে তিনি সর্ব্বশ্রেষ্ঠ যোগী। জয় ভগবান শ্রীকৃষ্ণের শ্রীশ্রীগীতার জয়।

No comments:

Post a Comment