Friday, 8 September 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৪১ তাং ০৮/ ০৯/ ২০১৭

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৪১) তারিখঃ-০৮/ ০৯/ ২০১৭ স্থানঃ- ঘোরশালা* জঙ্গীপুর* মুর্শিদাবাদ* পশ্চিমবঙ্গ* ভারত*
আজকের আলোচ্য বিষয়ঃ-[ যখন যে অবস্থায় থাকবে তখনকার-ই কেবল চিন্তা করে বেদযজ্ঞ করবে, অতীত বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে যাবে না, তাহলেই লোভ ও অহংকার মনে আশ্রয় পাবে না।]
বেদযজ্ঞ করে নিজের লোভ ও অহংকারকে বুঝে নিতে হবে। তোমাদের জীবনের অতীত নিয়ে অহংকার করে কোন লাভ নেই, আর ভবিষ্যৎ জীবন গড়ে তোলার জন্য লোভকে বাড়িয়েও কোন সুফল পাবে না। জেনে রেখো কেবলমাত্র বর্তমান সময়টুকুই সত্য আর অস্তিত্বপূর্ণ ও মূল্যবান তোমার কাছে। এই সত্যকে জেনে যারা এক মুহুর্তের জন্যও মনকে স্থির করে সেই সত্যবিন্দুতে পৌঁছাতে পারে তারাই জীবন সফল করতে পারে। তারাই জিতেন্দ্রিয় হয়ে সেই মুহুর্তে পরমাত্মার অস্তিত্বের মধ্যে প্রবেশ করতে পারে। আর মুহুর্তের জন্য হলেও এই পরমাত্মার অস্তিত্বের মধ্যে প্রবেশ করাটাই হলো সত্যের সাথে সাক্ষাৎকার। এটাকেই বলে আত্মদর্শন। যার পরিণাম হলো সমগ্রকে জেনে নেওয়া, আর সমগ্রকে জেনে নেওয়ার অর্থ হলো পরমশূন্যের উপলব্ধি হওয়া, নিজেকে বিশালের অস্তিত্বের আশ্রয়ে দেখা। আমরা সকলেই অতীত ও ভবিষ্যৎ নিয়ে চর্চা করতে থাকি এবং বর্তমানকে অবহেলা করে খেলাচ্ছলে উপহাস করেই কাটিয়ে দিই। ফলস্বরূপ আমাদের জীবনটা ভবিস্যতে উপহাসের পাত্র হয়েই থেকে যাই—পরম সত্যকে আর জানা হয়ে উঠে না। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।

No comments:

Post a Comment