Friday, 8 December 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ১৩২ তাং ০৮/ ১২/ ২০১৭


          বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১৩২) তারিখঃ- ০৮/ ১২/ ২০১৭
আজকের আলোচ্য বিষয়ঃ—[ সনাতন ধর্মে গর্ভাধান সংস্কার থেকে আরম্ভ করে অন্ত্যোষ্টিক্রিয়া পর্যন্ত যাবতীয় ক্রিয়া শাস্ত্রমতে অনুষ্ঠান করা হয় বেদ যজ্ঞ করে বেদ ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয়ে থেকে মোক্ষ লাভ করার জন্য।]
বেদ যজ্ঞ করে যে সব ধীর ব্যক্তি কাম ও ভোগবিলাসপ্রাপ্তির উদ্দেশ্যে ধর্মানুষ্ঠান না করে কেবল শ্রীভগবানের প্রসন্নতালাভের উদ্দেশ্যেই সকল ধর্মকর্মের আচরণ করেন—সেই সব নিরাসক্ত প্রশান্ত, শুদ্ধচিত্ত, নিবৃত্তিধর্মপরায়ণ, মমতাশূন্য, নিরহংকার পুরুষ স্বধর্মপালনরূপ সত্ত্বগুণের দ্বারা সর্বতোভাবে শুদ্ধচিত্ত হয়ে যান। সনাতন ধর্মের এই শাস্ত্রমতে আচার অনুষ্ঠানের দ্বারা, অন্তকালে তাঁরা সূর্যমার্গ বা দেবযান দ্বারা কার্যকারণরূপ জগতের নিয়ন্তা, সংসারের উপাদান কারণ ও বিশ্বজগতের সৃষ্টি, স্থিতি ও সংহারকারী, সর্বব্যাপী পূর্ণপুরুষ শ্রীহরিকেই লাভ করেন। জয় বেদ ভগবান শ্রীকৃষ্ণের জয়।

No comments:

Post a Comment