বিশ্বমানব
শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১৪৪) তারিখঃ—২০/ ১২/ ২০১৭
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ সকলের হিতৈষী
মিত্র, বেদযজ্ঞ করে এরূপ হিতৈষী মিত্রের পরামর্শ মেনে নিলে আমরা নিজেদের বাস্তবিক
কল্যাণ করতে পারি, তাই বেদযজ্ঞই হল আমাদের যথার্থ করণীয় কাজ।]
আমাদের
কোন দিকে যাওয়া উচিত? আমরা কি ছিলাম এবং কী হতে যাচ্ছি, তার জন্য আমাদের নিজেদের
সংস্কার জানতে হবে। নিজেদের গৌরবশালী ইতিহাস ও সাহিত্য অধ্যয়ন করতে হবে। বর্তমান
সভ্যতা ও শিক্ষার অবদানে আমরা নিজেদের গৌরবের কথা ভুলতে বসেছি। বিবেক- বুদ্ধি
দ্বারা বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেছি, অন্তরের বেদের দুয়ার না খোলার জন্য।
বেদভিত্তিক সাম্যবাদকে ঠেলে ফেলে দিয়ে মোহগ্রস্ত সাম্যবাদের কথা উচ্চারণ করতে
শিখেছি, পরের দুয়ারে গিয়ে ভিখারী সেজে। পাশ্চাত্য চিন্তাধারা যুবক সমাজকে এত
আকর্ষিত করেছে যে মডার্ন হওয়ার জন্য তারা নিজেদের শাশ্বত জীবনের মুল্যকে
তুচ্ছজ্ঞান করে নিজের সনাতন ধর্মেরও ধ্বংস কামনা করে তা ত্যাগ করতে দ্বিধা করছে
না। আমরা হয়তো বেদযজ্ঞ করে পরিস্থিতির বদল করতে পারবো না কিন্তু নিজেদের বদলানোর
সামর্থ্য তো ভগবান আমাদের দিয়েছেন। হে সনাতন ঋষির সন্তান- সন্ততি, এসো তুচ্ছ অর্থ
লিপ্সা, পদলিপ্সা ত্যাগ করে বেদযজ্ঞ আসরে নিজেকে বদলানোর জন্য। বেদযজ্ঞ করে
দেশসেবক হও, দেশভক্ত হও, কারো কৃতদাস হয়ে নিজের জীবন নষ্ট করতে যেও না। নেতাগিরি
করার লোভে মিথ্যা কথা বলার আসরে যেও না। আমাদের পথ হলো সত্যের পথ- বেদের পথ—আলোর
পথ, তাই আমাদের সদগ্রন্থ-ই হলো আমাদের সত্যকার হিতৈষী মিত্র। জয় বিশ্বমানব শিক্ষা
ও বেদযজ্ঞের জয়।

No comments:
Post a Comment