Wednesday, 27 December 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ১৫১ তাং ২৭/ ১২/ ২০১৭

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১৫১) তারিখঃ—২৭/১২/ ২০১৭
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞের প্রভাবে মানুষের স্বভাব চরিত্র ভাল হয়ে যায় স্বাভাবিকভাবে, তখন পরকেও আপন করে নিতে সময় লাগে না।]
গোলাপ ফুল তার সুগন্ধ ছড়িয়ে নিজের চারিদিকে মৌমাছি ও ভ্রমরদের একত্র করে নেয়। মানুষের সৎ স্বভাবও সেই গোলাপ ফুলের সুগন্ধের মতই কাজ করে, যার কারণে অসংখ্য সহায়ক ও প্রশংসকের দল মৌমাছি ও ভ্রমরের মত তাদের চারিপাশে একত্রিত হয়ে যায়তার বিপরীতে কারো বদস্বভাবের দুর্গন্ধে সকলেই নাক সিটকে তার কাছ থেকে পালিয়ে বাঁচতে চায়। তাই বেদযজ্ঞ করে নিজের পুরানো অভ্যাসকে ত্যাগ করে প্রতিনিয়ত নূতন অভ্যাস গড়ে তুলতে থাকো, দেখবে এই অভ্যাসের ফলেই সকলেই তোমার আপন হয়ে যাবে এবং তুমিও সবার আপনজন হয়ে উঠবে। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।

No comments:

Post a Comment