Thursday, 7 December 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ১৩১ তাং ০৭/ ১২/ ২০১৭


                                                                                                               বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১৩১) তারিখঃ—০৭/ ১২/ ২০১৭                                                                           আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদের ধর্মই হচ্ছে সনাতন ধর্ম অনন্তকোটি ব্রহ্মাণ্ডের বুকে, এই সনাতন ধর্মের স্রষ্টা এক পরব্রহ্ম পরমাত্মা]                                                                                                                         অনন্তকোটি ব্রহ্মাণ্ডের বুকে সবার জন্যে এক সনাতন ধর্ম। এই সনাতন ধর্মকে রক্ষা করে চলেছেন বেদ বা জ্ঞান। এই বেদ সকল জীব- জড়ের মধ্যে চেতন সত্তা রূপে কাজ করে চলেছে। এই চেতন সত্তা নিজের অস্তিত্ব রক্ষা করার জন্যে সংগ্রাম করে চলেছে প্রকৃতির বুকে নিজের প্রকৃতি অনুসারে। মানুষ সমাজবদ্ধ জীব। তারা নিজের সমাজকে রক্ষা করার জন্যে এক ব্রহ্মজাত সনাতন ধর্মকে নিজের মতো করে নাম দিয়ে সাজিয়ে নিয়েছে। এক সনাতন ধর্ম থেকেই সব ধর্মের সৃষ্টি- কেবল মাত্র স্থান- কাল- পাত্র ভেদে বিভিন্ন নাম লাভ করেছে। সেই সাথে পরিবেশের প্রভাব অনুসারে বিভিন্ন সংস্কার ধর্মের মঞ্চে স্থান লাভ করেছে। যখন মানুষ জ্ঞানের আলোকে উজ্জ্বল হয়ে উঠে তখন তাঁর কাছে আর কোন ধর্মীয় বেড়াজাল থাকে না। এক সনাতন শক্তি বা সত্তা ছাড়া আর সে কিছুই দেখতে পায় না। তাই এই পৃথিবীর বুকে মানুষকে  স্বীকার করতেই হবে যে এক সনাতন সত্যই সকলকে  আলোকিত করে রেখেছে। তাই যারা মানব সৃষ্ট ধর্মের প্রচার নিয়ে বাড়াবাড়ি করে তারা ঈশ্বরের ধর্মের ও তাঁর বিধানের কিছুই জানে না। ঈশ্বরের বিধানকে কেউ পাল্টাতে পারে না।  জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।

No comments:

Post a Comment