বিশ্বমানব শিক্ষা ও
বেদযজ্ঞ অভিযান(৭২) তারিখঃ—০৯/ ১০/ ২০১৭
আজকের আলোচ্য বিষয়ঃ--[বেদ যজ্ঞকে জীবনের সর্বশ্রেষ্ঠ কর্ম বলে মেনে জীবন
সত্যকে বেদযজ্ঞে আহুতি দাও।]
যিনি জীবাত্মার
সৃষ্টি করে, তাদের খাদ্য যোগানের ব্যবস্থা করে,
দেহ-মন-প্রাণে শক্তি যোগান দিয়ে চলেছেন, তাঁর বিধানকে কে অমান্য করবে? যার
বিধান মেনে দেবগণ চলছেন, তাঁর বিধানকে অমান্য করে মানবজাতি কিভাবে শান্তি পাবে?
যিনি স্বীয় মহিমায় জীবন্ত ও চলন্ত জগতের একচ্ছত্র রাজা, যিনি দ্বিপদ ও চতুষ্পদ
প্রাণীসমূহের ঈশ্বর, তাঁকেই তাঁর দেওয়া সত্যবাণী তোমরা বেদযজ্ঞে আহুতি দাও। এই
পার্থিব জীবনে ফয়দা লোটার জন্য ও মিথ্যাবাদীর দল ভারী করে পৃথিবীতে অশান্তি সৃষ্টি
করতে যেও না – তাতে করে তোমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে। যা সত্য তাই কেবল
জীবনের সাথে যুক্ত করে নিয়ে তাকেই পূজার অর্ঘ্য করে নিয়ে তা বেদযজ্ঞে উৎসর্গ কর ও
মানব জীবন ধন্য কর। কেবল সত্য দিয়েই সত্যের পূজা করে সত্যের সুন্দর রূপের প্রকাশ-
বিকাশ ঘটাতে হয়, তাহলেই জীবাত্মা শিবাত্মারূপে প্রকাশিত হয় বিশ্বমাতার ক্রোড়ে। ওঁ
সত্যম শিবম সুন্দরম ওঁ নমঃ শিবায়।

No comments:
Post a Comment