Sunday, 8 October 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৭১ তাং ০৮/ ১০/ ২০১৭


                                       বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৭১) তারিখঃ- ০৮/ ১০/ ২০১৭                               আজকের আলোচ্য বিষয়ঃ-- [ বেদ যজ্ঞ যত করবে, অন্তরে তত প্রেমভাব জাগ্রত হবে, কারণ বেদ ভগবান প্রেমময়।]
 নিজের অন্তরের বেদ ভগবানের প্রতি বিশ্বাস, প্রত্যাশা ও প্রেম সকলের আছে। কিন্তু সকলে এর স্বাদ গ্রহণ করতে সক্ষম হয় না। বেদ ভগবানের বাইরের রূপের প্রতি বিশ্বাস, প্রত্যাশা ও প্রেম স্বাভাবিকভাবে মানুষের অন্তরে জাগ্রত হয়। এই বাইরের রূপের  প্রেমের সাথে মানুষের কামনা- বাসনা, ক্রোধ, লোভ, মোহ, অহংকার ইত্যাদি ভাব জড়িত থাকে। তাই এই বিশ্বাস, প্রত্যাশা ও প্রেম চিরস্থায়ী হয় না, ভাঙ্গা- চোড়ার খেলা নিয়েই শেষ হয়। আর অন্তরের বিশ্বাস, প্রত্যাশা ও প্রেম চিরস্থায়ী রূপ নিয়ে প্রকাশ পায়। অন্তর্জগতের প্রেমের সাথেই বেদ ভগবানের চিরমধুর সম্পর্ক। এই প্রেম চিরসহিষ্ণু, এই প্রেম মধুর রসে পূর্ণ, এই প্রেম ঈর্ষা করতে জানে না, এই প্রেম আত্মশ্লাঘা করে না, এই প্রেমের জন্য কোন অহংকার ও গর্ব থাকে না, এই প্রেমের আঙিনায় কোনপ্রকার অশিষ্টাচরণ থাকে না, এই প্রেমে কেউ স্বার্থ চেষ্টার কথা চিন্তা করার অবসর পায় না, এই প্রেমের অঙ্গনে অভিমান দেখা গেলেও ক্রোধ দেখা যায় না, এই প্রেমের বাগিচায় কোনপ্রকার অপকারী ও ক্ষতিকারক ফুল- ফল দেখা যায় না, এই প্রেমের বাগানে সকলে সত্যের সাথে আনন্দ করে। সত্যকেই সকলে বহন করে, সকলেই সকলের বিশ্বাসভাজন হয়ে সকলেই সকলের প্রত্যাশা পূরণ করে। বেদ ভগবানের প্রেমের বাগিচায় যারা একবার প্রবেশ করে তারা সকলেই চিরযৌবনে ভরপুর হয়ে থাকে। এখানে প্রেমের শুরু আছে, প্রতিনিয়ত বিভিন্নরূপ নিয়ে বর্ধিত রূপ আছে কিন্তু লোপ নাই। জয় শ্রীরাধাকৃষ্ণ।

No comments:

Post a Comment