বিশ্বমানব
শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৪৩৭) তারিখঃ—১৭/ ১০/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করে সদায় মা
দুর্গার আশ্রয়ে থেকে পরম সত্যের চিন্তা কর, পরম সত্যের চিন্তাই হল উত্তম সাধন-
পন্থা।]
মা দুর্গার চরণতল হচ্ছে পরম সত্যকে জানার আনন্দ
ও তীর্থভূমি। এই তীর্থভূমিতে বসে যারা শাস্ত্র চিন্তা করে তারা মাকে জানতে পারে
না, তারা মধ্যম শ্রেণির সাধক হবার জন্য। যারা পরম সত্যের চিন্তা ছেড়ে দিয়ে মায়ের
প্রতি শ্রদ্ধা না রেখে মন্ত্রাদিজপ করে তারাও অধম হয়ে মাকে জানতে পারে না। আর যারা
মাকে ছেড়ে দিয়ে তীর্থ ভ্রমণ করে তারাও অধমেরও অধম হয়ে মাকে জানতে পারে না। মা
দুর্গাকে জানতে হলে ও তাঁর কৃপা লাভ করতে হলে অন্তরে চায় পরম সত্যের চিন্তা, মাকে
জানার জন্য, তাঁর সান্নিধ্য পাবার জন্য, পরম সত্যের চিন্তা পূর্বক বেদযজ্ঞ করায়
হচ্ছে সাধকদের উত্তম পথ। জয় মা দুর্গা। জয়
বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।


No comments:
Post a Comment