Friday, 19 October 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৪৩৯ তারিখঃ-- ১৯/ ১০/ ২০১৮


    বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৪৩৯) তারিখঃ- ১৯/ ১০/ ২০১৮                         আজকের আলোচ্য বিষয়ঃ-- [ বেদ যজ্ঞের মাধ্যমে আমরা মা দুর্গার মৃন্ময়ীরূপের বিদায় দিয়ে চিন্ময়ীরূপ হৃদয় মন্দিরে স্থাপন করলাম আর সেই সাথে শুভবিজয়ার আনন্দে মেতে উঠলাম।]
আমরা সেই মহালয়ার দিন থেকে মায়ের বাইরের রূপ দেখে আনন্দে মাতোয়ারা হয়ে ছিলাম। মা আজ অর্থাৎ নবমীর রাতে নিজের অন্তরের বিশ্বরূপ দেখিয়ে আমাদের পাগল করে দিলেন। আর কি মাকে কোন একটি ক্ষুদ্ররূপের মধ্যে ধরে রাখা যায়? মা বিশ্বজননী তিনি কিভাবে আর একটা ক্ষুদ্র গৃহে বন্দী হয়ে থাকবেন? তাই তিনি বিশালত্বের রূপ দেখিয়ে তাঁর সন্তানদের পরব্রহ্মের উপর প্রতিষ্ঠিত করে চিরতরের জন্যে নিজের অন্তরে ধারণ করলেন এই নবমী রাতে। তাই তো রাত পোহালেই আমাদের বিজয় উৎসব শুরু হবে—আমরা সবায় অসুরশক্তিকে বিনাশ করে মায়ের পূর্ণব্রহ্মময় রূপের শক্তি লাভ করেছি সেজন্যে। মা আমাদের হৃদয় মন্দিরের দখল নিয়েছেন অসুর বিনাশ করে এ যে আমাদের কত বড় বিজয় উৎসব তা তো আমরা কাউকে ভাষায় প্রকাশ করেও বুঝাতে পারবো না। তাই তো আমরা সবায় আজ মেতেছি শুভ বিজয়া উৎসবে। জয় মা দুর্গা এই বিজয়ের বার্তা সব ঘরে ঘরে পৌঁছে দিয়ে সবার মঙ্গল কর মাসকলকে জানাই শুভ বিজয়ার প্রণাম- ভালবাসা- প্রীতি ও শুভেচ্ছা বিশ্বমানব শিক্ষা ও যজ্ঞের মঞ্চ থেকে। জয় বেদ ভগবান শ্রীকৃষ্ণের ও মা মহামায়ার জয়।

No comments:

Post a Comment