বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ
অভিযান(৪৩৮) তারিখঃ—১৮/ ১০/ ২০১৮ আজকের
আলোচ্য বিষয়ঃ—[ বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের মঞ্চ থেকে শুভ নবমীতে সকলকে জানাই আমার অন্তরের অভিনন্দন, আপনারা সকলে মায়ের
অপার করুণা লাভ করুন।]
মাগো তুমি ব্রহ্মাণ্ডময়ী তোমার করুণা অপার।
মিথ্যা সংসারকামনা শত শত জন্মান্তর অভ্যস্থ; সুদীর্ঘকাল অভ্যাস ছাড়া সেই
বাসনা কখনই ক্ষয় হতে পারে না। বাসনাযুক্ত হওয়াই হল মনের বন্ধন এবং সম্যক বাসনাত্যাগই
হল মুক্তি। মা দুর্গার কৃপা না হলে কেউ সংসারবাসনা থেকে মুক্ত হতে পারে না। মা
দুর্গার কৃপা হলে সত্যের সম্যক আলোচনা দ্বারা বাসনা বিলীন এবং বাসনাবিলয়ে চিত্তে
শান্তি আসে, যেমন ইন্ধনের অভাবে প্রদীপ নিভে যায়।
মাগো তুমি ব্রহ্মাণ্ডময়ী তোমার করুণা অপার।
বিষবৃক্ষের ফল খেয়ে বুদ্ধিবলে সৃষ্টি করলে অমৃত
পয়ধর।।
সন্তানের লাগি মাগো তোমার এতই করুণা বাসনা।
পয়ধরে অমৃত ধরি ডাকো তারে স্নেহ করি ভুলিয়া
যন্ত্রনা।।
কত যন্ত্রনা পাও সকলি ভুলিয়া যাও দেখি সন্তানের
মুখ।
এমন মায়ের কথা সৃষ্টির মূল কথা বলিতে ভরে যায়
বুক।।
মাগো আমায় ক্ষমা কর আমি নয় যে কভু বড় তোমার
সাক্ষাতে।
তুমি ব্রহ্মান্ডময়ী আমি তোমার কীট সন্তান এই
কথা দাও প্রকাশিতে।।
জয় মা দুর্গা। জয়
বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।


No comments:
Post a Comment