বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৪৩১) তারিখঃ—১১/ ১০/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে জগতের পিতা, গুরু ও অধীশ্বর শ্রীকৃষ্ণের
আশ্রয়ে থেকে কাল অতিবাহিত করো।]
বেদ যজ্ঞ করতে এসে মিথ্যা মান- অভিমানে
নিজেকে যারা সংসারের সাথে জড়িয়ে ফেলে তারা এমনিই অজ্ঞ যে নিজেদের অজ্ঞতা তারা
নিজরাই ধরতে পারে না। বেদ ভগবান শ্রীকৃষ্ণ এদের সেই মিথ্যা মান- গর্ব ধূলায় মিশিয়ে
দেন বিভিন্ন ছলে নানাবিধ লীলা বিস্তার করে। যে সব দুরাত্মা এই পৃথিবীর বুকে
নিজেদেরকে দলপতি করে নিজেদের স্বার্থ তথা ভোগপ্রবৃত্তির চরিতার্থতা সাধনেই নিযুক্ত
আছে, তাদের শাস্তি কেবল কালের অপেক্ষামাত্র। এই দুরাত্মারাই এই পৃথিবীর বুকে
ভোগবাদী চিন্তাধারার জনক হয়ে সমস্ত প্রকার কুপ্রবৃত্তির জন্ম দিয়ে পৃথিবীকে
ভারাক্রান্ত করে তোলে। অপরপক্ষে যারা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণের সেবায় নিত্য- নিরত থেকে নিজেদের
জীবনকে সৎপথের অনুসরণকারী করে তুলেছে, তারাই ধন্য ও সুরক্ষিত তাঁর বিধান দ্বারা।
তিনি তাঁর আশ্রিত ভক্তদের বিশুদ্ধজ্ঞান ও পবিত্রতা দিয়ে ধ্রুবা স্মৃতির মধ্যে ধারণ
করে রাখেন। তাই বেদযজ্ঞকারী ভক্তদের চিত্ত সদায় ধ্রুবা স্মৃতির কৃপা লাভ করে
জাগরূক থাকে, এমন ভক্তদের দেহবিনাশকালেও স্মৃতি বিনষ্ট হয় না এবং কোন অবস্থাতেই
পথভ্রষ্ট হবার ভয় থাকে না। জয় বেদ ভগবান
শ্রীকৃষ্ণের জয়।

No comments:
Post a Comment