বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ
অভিযান(৩২৮) তারিখঃ—৩০/ ০৬/ ২০১৮ আজকের আলোচ্য বিষয়ঃ-- [ বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের মাধ্যমে
শ্রীহনুমানের ন্যায় শ্রীরামচন্দ্রের বুদ্ধিমান দূত হয়ে ঘরে ঘরে গিয়ে জ্ঞানের
প্রদীপ জ্বালিয়ে ভারতকে পাতালের অন্ধকার
থেকে মুক্ত কর।]
শ্রীহনুমানের অপার গুণ। ভগবান এবং তাঁর
ভক্তদের গুণাদির বর্ণনা কোনো মানুষের পক্ষেই করা সম্ভব নয়। পম্পা- সরোবরের তীরে
প্রথম যখন শ্রীরাম ও শ্রীলক্ষ্মণের সঙ্গে শ্রীহনুমানের সাক্ষাৎ হয়, সেই প্রসঙ্গ
থেকে বোঝা যায় যে শ্রীহনুমান বিনয়, বিদ্যা, চাতুর্য, দীনতা, প্রেম, শ্রদ্ধা
ইত্যাদি গুণে অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ ছিলেন। শ্রীরামচন্দ্র ভাই লক্ষ্মণের কাছে হনুমানের পাণ্ডিত্যের
প্রশংসা করে বলেছেন—‘ লক্ষ্মণ! দেখো, এই ব্রহ্মচারীর বেশধারী কী সুন্দর কথা বলছেন,
ইনি অবশ্যই সম্পূর্ণ শব্দ- শাস্ত্র নানাভাবে পাঠ করেছেন। ইনি এত কথা বললেন, কিন্তু
তাঁর বাক্যে কোথাও কোনো অশুদ্ধতা আসেনি। অবশ্যই ইনি সব বেদ অভ্যাস করেছেন, নাহলে
এরূপ ভাষণ ইনি কীভাবে করতে পারেন?’ শ্রীরাম এইভাবে নানাপ্রকারে শ্রীহনুমানের কথার
প্রশংসা করে শেষে বলেন যে, যে রাজার কাছে এরকম বুদ্ধিমান দূত থাকে, তাঁর সমস্ত কাজ
দূতের কথাবার্তাতেই সিদ্ধ হয়ে যায়। মনে রাখতে হবে আমরা ভারতবাসীরা সকলেই হনূমানের ন্যায় শ্রীরামচন্দ্রের বুদ্ধিমান দূত।
শ্রীরামচন্দ্র ভারতের সিংহাসনে বসেন নি, কিন্তু সেই সিংহাসন কখনো তাঁর শক্তিকে
অস্বীকার করেন নি। তিনি বনবাসী হয়েও তাঁর সিংহাসন তাঁর পাদুকার বলে সর্বশক্তিমান।
পাতাল অন্ধকারময় জঙ্গলের জঙ্গীদের রাজত্ব। কিভাবে সেই পাতালে বীর হনুমান ঘরে ঘরে
আগুন জ্বালালেন অর্থাৎ জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে মানুষের অন্তর রামময় করে তুললেন।
শ্রীরাম ভারতের মর্যাদার প্রতীক, জ্ঞানের প্রতীক, সৌন্দর্য্যের প্রতীক, বীর্যের
প্রতীক, বিশালত্বের প্রতীক। তাই ভারতের
সিংহাসন শ্রীরামচন্দ্র বিহীন হলেই অন্ধকারময় হয়ে যায়। ভারতের সিংহাসনে বসার অধিকার
একমাত্র শ্রীরামচন্দ্রের-ই আছে, এই সত্য জেনে ভরতের মতো জ্ঞানী-গুণী- বীরও সেই
সিংহাসনে বসেননি, তিনি তাঁর পাদুকা সিংহাসনে রেখে কেবল প্রতিনিধিত্ব করেছেন। রাজার মধ্যে পূর্ণমাত্রায় ঈশ্বরের শক্তি বিরাজ করেন কিন্তু তিনি ঈশ্বরের
প্রতিনিধি মাত্র তিনি ঈশ্বর নন। আর সকল প্রজায় শ্রীরামচন্দ্রের দূত মাত্র ভক্ত হনুমানের ন্যায়। জয় শ্রীরাম। জয় শ্রীবজরংবলীর জয়। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযানের
জয়।


No comments:
Post a Comment