Wednesday, 13 June 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩১১) তাং ১৩/ ০৬/ ২০১৮


 বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩১১) তারিখঃ—১৩/ ০৬/ ২০১৮ আজকের আলোচ্য বিষয়ঃ-- [ ভারতীয় ঋষিদের দ্বারা ধর্মশাস্ত্রের বিধি- নিষেধগুলি কোন ব্যক্তির মতলবে রচিত নয়, এগুলি সবই বিশ্বজনীন বিধি। তাই এই বিধির উপর ভিত্তি করেই দেশ শাসনের আইন সকলের জন্যই কল্যাণকর।]
ঋষিদের ধ্যানদৃষ্টিতে ধরা পড়েছে –‘ মা হিংস্যাৎ সর্বভূতানি--- মা গৃধঃ কস্যস্বিৎ ধনম’।। প্রাণীদের হিংসা করবে না। কারও ধনে লোভ করবে নাএই উপদেশ কোন ব্যক্তিগত ব্যাপার নহে। এগুলি বিশ্বের মূল তত্ত্বের মধ্যে অন্তর্নিহিত রয়েছে। চলন্ত গাড়ী হতে লাফিয়ে পড়লে যেমন আছাড় খেয়ে নাক- মুখ ভেঙ্গে যাবার সম্ভাবনা, এটি যেমন গতিশাস্ত্রের নীতি – কারও মনগড়া কথা নয়, তেমনি পরধনে লোভ করলে, প্রকৃতির বুকে প্রাণীদের হিংসা বা হত্যা করলে, মানুষের জীবনপথে বিড়ম্বনা বেদনা নেমে আসবে, এটাও সেরূপ বিশ্বজগৎরূপ বিরাট প্রপঞ্চের মৌলিক বিধানধর্মচক্র যেভাবে ঘুরছে তার অনুবর্তন করলেই দেশের সবার কল্যাণ। বিপরীত মুখে চললেই নিদারুণ ব্যর্থতার সম্মুখীন হতে হবে দেশবাসীকে। জয় ভারত মাতার জয়।

No comments:

Post a Comment