বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩০২)
তারিখঃ- ০৪/ ০৬/ ২০১৮ আজকের আলোচ্য বিষয়ঃ-- [ ভারত হলো পুণ্যভূমি তাই এখানকার
নেতা- মন্ত্রী- দেশপরিচালকদের অবশ্যই ধার্মিক ও পুণ্যবান হতে হবে।]
ভারতের নেতা ও মন্ত্রীদের ভারত হয়ে দেশ পরিচালনা করতে হবে নিজ সঙ্কল্প
অনুসারে। সকলকেই অত্যন্ত ক্ষমাশীল, ধৈর্যশীল ও গুরুজনদের শ্রদ্ধাকারী হতে হবে।
সত্যপ্রতিজ্ঞ মহাত্মার মধ্যে সর্বপ্রকার সদগুণ বিদ্যমান। সদগুণের অধিকারী না হয়ে
টাকা- অহংকার – লোকবলের জোড়ে কোন মানুষকেই দেশের কর্ণধার হওয়া উচিত নয়, এই ভারতের
পবিত্র মাটিতে। আমরা টি- ভিতে যখন লোকসভা, রাজ্যসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভার
অধিবেশন দেখি তখন আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। এই অতুল তেজস্বী নেতাদের এরূপ
রোমাঞ্চকর ব্যবহারে সামান্যতম প্রেম দেখা যায় না ভারতভুমির কল্যাণের জন্যে। যাদের অন্তরে
প্রেমপূর্ণ ব্যবহার ও বাণী নেই তাঁরা কিভাবে উপস্থিত জনসাধারণদের মুগ্ধ করে আপন
করে নিবেন। কে তাঁদের ব্যবহারে মুদ্ধ হয়ে ভূয়সী প্রশংসা করবে ও পরবর্তীতে ভোট দিয়ে
দেশের মঙ্গলের জন্য নির্বাচিত করবে? তাই তো চলছে চোরা পথে উপার্জনের পালা ও পরের
নির্বাচনে জিতে আসার জন্য টাকার পাহাড় জমানো, সেই সাথে নিজ নিজ এলাকার অসামাজিক
লোকদের টাকা দিয়ে নিজের দলে ধরে রাখা। আর কতদিন চলবে এই অরাজকতা এই পুণ্য ভুমিতে? দেশের
নেতা মন্ত্রী হচ্ছেন দেশের জনগণের ভোট দ্বারা নির্বাচিত হয়ে, দেশের জনগণের মঙ্গলে
কাজ করার জন্যে ও দেশকে সুরক্ষিত রাখার জন্যে। এই নেতা মন্ত্রীদের নিজের যোগ্যতার
জন্যে পরীক্ষা দিতে হয় না, অথচ তাঁরা সরকারী মাসিক বেতনভুক্ত প্রথম শ্রেণির নাগরিক
হয়ে উঠেন। তাঁরা কি কেউ এই বেতন ও পেনশন
পাবার কথা ভোট নেওয়ার সময় জনগণকে বলেন? দেশের জনগণের টাকায় ভোট নামক প্রহসন করে
নিজের সুরক্ষিত জীবন, পরিবারের সুরক্ষিত জীবন ও সরকারী সমস্ত রকম সুযোগ সুবিধা ভোগ
করার এত বড় সুযোগ আর দ্বিতীয় নেই, বর্তমান ভারতের বুকে। এই সব নেতা মন্ত্রীদের এক
পরীক্ষার মাধ্যম দিয়ে পদে বসতে হবে, নচেৎ তাঁদেরকে দেশসেবার নামে জনগণের নিকট থেকে
দেশের উন্নয়নের জন্য নেওয়া টাকা, মাসিক বেতন বা ভাতা নামে, পেনশন নেওয়া বন্ধ করতে
হবে। নেতা মন্ত্রীদের বেতন, ভাতা, পেনশন ইত্যাদি দিতে গিয়েই তো দেশের উন্নয়ণ বন্ধ
হয়ে যায় অর্থাভাবে—এই সত্য কবে প্রকাশ পাবে? কবে দেশের নেতা মন্ত্রীরা প্রকৃত
দেশদরদী নেতা হয়ে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করবেন? জয় বিশ্বমানব শিক্ষা ও
বেদযজ্ঞের জয়। জয় ভারত মাতার জয়।


No comments:
Post a Comment