বিশ্বমানব শিক্ষা ও
বেদযজ্ঞ অভিযান(৩১৯) তারিখঃ—২১/ ০৬/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞের মাধ্যমে শ্রীহরির পদচিহ্ন দর্শন করতে করতে
গোলক ধামের অভিমুখে এগিয়ে চলো।]
বেদ যজ্ঞ করে আগে চিত্তকে স্থির করে জেনে
নাও যে বেদ ভগবান শ্রীহরির তুমি আত্মীয়, তিনি সর্বদা সর্বথা তোমার হিতৈষী, তাঁর
থেকে কোন অমঙ্গল হবার কোন ভয় নেই, ইহকালে বা পরকালে। তাঁর কথা চিন্তা করলেই তিনি
চিন্তামণি হয়ে সাথী হয়ে যান পথ চলতে গিয়ে। হৃদয়ে তাঁর সান্নিধ্যের স্রোত প্রবাহিত
হবার সাথে সাথে দেহ- মন- প্রাণ স্বাভাবিকভাবে পবিত্র হয়ে উঠে, সেই সাথে তোমার
পরিবেশের সবায় পবিত্ররূপ ধারণ করে। শ্রীহরির আত্মীয় বা ভক্ত অপরকেও পবিত্র করার
যোগ্যতা অর্জন করে এবং তাঁর সান্নিধ্যের সকলকে কর্মবন্ধনের নাগপাশ থেকে মুক্ত করে।
অনাদিকাল থেকে এই সংসারচক্রে পরিভ্রমণ রত জীবকে মুক্ত করে গোলক ধামের অভিমুখে নিয়ে
চলেন বেদ ভগবানের এই আত্মীয়রা বেদ যজ্ঞের মাধ্যমে শ্রীহরির পদচিহ্ন দর্শন করাতে
করাতে। বেদ ভগবান শ্রীকৃষ্ণের নামের শেষ নেই, রূপের শেষ নেই, তাঁর প্রিয়ও কেউ নেই,
অপ্রিয়ও কেউ নেই, পরম বান্ধবও কেউ নেই, শত্রুও নেই। তাঁর আত্মীয় সকলেই, তাই তাঁর উপেক্ষার পাত্রও কেউ নেই। তিনি সদায় সবার
কাছেই কল্পবৃক্ষের ন্যায় অবস্থান করেন, এই কল্পবৃক্ষের কাছে এসে যে যা প্রার্থনা
করে, তাকে সেই বস্তুই দেয়। শ্রীহরির আত্মীয় বা ভক্তরা কখনো বঞ্চিত হন না তাঁর নিকট
থেকে। তাঁর আত্মীয়, ভক্ত, বন্ধুরা তাঁকে যেভাবে ভজনা করে, তিনিও তাঁদের সেইভাবেই
ভজনা করে থাকেন। জয় বেদ ভগবান শ্রীহরির জয়।

No comments:
Post a Comment