Sunday, 10 June 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৩০৮ তাং ১০/ ০৬/ ২০১৮



  বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩০৮) তারিখঃ—১০/ ০৬/ ২০১৮ আজকের আলোচ্য বিষয়ঃ--[দেশের স্বার্থে এখন সবার একটাই কাজ, বেদযজ্ঞ করে হাজার হাজার বিবেকানন্দ তৈরী করে নব ভারতবর্ষ গড়ে তোলা]
  হে ভারত এসো; আমরা আর ঘরে বসে না থেকে;  নিজের শক্তিতে ভরপুর হয়ে হাজার হাজার বিবেকানন্দ ঘরে ঘরে তৈরি করি, সারা পৃথিবী তোলপাড় করে তুলি ‘সত্যমেব জয়তে’ ধ্বনি তুলে। চেয়ে দেখো তোমাদের রক্তে বিবেকানন্দের রক্তের স্রোত প্রবাহিত হচ্ছে, স্বামী বিবেকানন্দের  দল তৈরী করে নব ভারত গড়ে তোলার জন্যভারত স্বাধীন হয়েছে এক স্বামী বিবেকানন্দের আহ্বানে হাজার হাজার যুবকের আত্মবলিদানে। কিন্তু দেশ স্বাধীন হবার পর  নাবালকের হাতে সম্পত্তি  ও শাসনভার চলে গেছে। নাবালকের হাতে দেশের সম্পত্তি ও শাসনভার পড়লে কি হয় জানো না?  এই দেশের নেতারা আইনকে শিখণ্ডী স্বরূপ রেখে দেশের জনগণের দেওয়া কর নিজেরা ভাগ করে নিচ্ছেন এবং তাদের মাথায় বেল ভেঙ্গে খাচ্ছেন। স্বামীবিবেকানন্দের বীজের স্ফুরণ অনিবার্য, এই ভারতের মাটিতে।  আর স্বামীবিবেকানন্দের গলায় মালা পড়িয়ে পূজা হয়, এবার তাঁর ন্যায় প্রবল  আধ্যাত্মিক শক্তির স্ফুরণ ঘটিয়ে দেশকে দালাল মুক্ত করতে হবে, সে জন্যে চায় দেশের প্রতি প্রেম ও প্রবল ইচ্ছাশক্তির বিকাশ। হাতী রাখতে হবে, খরের ঘরে ঢুকিয়ে দিলে ভেঙ্গে চুরে তছনছ করে বেড়িয়ে যাবে। তার আগে ঘরটিকে মজবুত করতে হবে। তাই পাকাপোক্ত করে নিয়েছেন এই দেশের যুবাশক্তিদের বিভিন্ন ঘাত- প্রতিঘাতের মাধ্যমে। স্বামীবিবেকানন্দ, ঋষি অরবিন্দ, নেতাজীর ভারতবর্ষে কেনো এই যুবশক্তির ক্ষয়? এখানে কেউ চুরি- ডাকাতি করে মানুষকে খুন করার জন্য জন্মায় না, এখানে কেউ অসৎ নেতা সেজে মানুষকে প্রতারিত করার জন্যে জন্মায় না, এখানে সবায় স্বাধীনভাবে দেশের জন্যে কিছু করে জীবন সার্থক করার জন্যে জন্মায়।  স্বাভাবিক তাপমাত্রায় যাতে লোহার কড়াই না গলে তার জন্য পুড়িয়ে পিটিয়ে যেমন টেম্পারড করা হয়, তেমনি দুঃখ- জ্বালা, অভাব অভিযোগ, রোগ শোক, জপ, ধ্যান, স্মরণ, মনন, কর্মসাধনার মাধ্যমে তোমাদের দেহের অণু- পরমাণু কোষ মানসিকতাকে এমনভাবে টেম্পারড করে নিয়েছেন যাতে তোমরা এখানকার তাপে না গলো, কামে মোহে স্বার্থে না টলো। এখন যারা নেতা মন্ত্রীর পদে বসে আছে ভেবে দেখো, তাঁরা সকলেই কামে মোহে স্বার্থে এখনভাবে যুক্ত হয়ে আছে যে নিজেদের স্বার্থ ছাড়া দেশের স্বার্থের কথা চিন্তায় আনতেই পারছেন না। তাই এখন  দেশের সেবায়, দশের সেবায় হাজার হাজার স্বামীবিবেকানন্দের ন্যায় কর্মযোগীকে দেশের কাজে  নিয়োগ করতে হবে নব ভারত গড়ার কাজে। কে বা কারা এই স্বামীবিবেকানন্দের দল গড়ে তোলে নব ভারত গড়ে তুলবে? জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযানের জয়।

No comments:

Post a Comment