Monday, 6 November 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ১০০ তাং ০৬/ ১১/ ২০১৭

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১০০) তারিখঃ০৬/ ১১/ ২০১৭
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করে তোমরা অন্তরকে নির্মল কর ও জ্ঞান ও জ্ঞানীর জন্য অন্ততের প্রেম উজার করে দাও।]
সত্য প্রেমের কাহানীর মৃত্যু নেই। সেই সত্য একমাত্র জ্ঞান ও জ্ঞানী। প্রত্যেকের জীবনে একটা উপন্যাস সৃষ্টি হয়সেই উপন্যাস এই পার্থিব জগতের ধন- সম্পদ- সন্তান- সন্ততির মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই সীমাবদ্ধতার মধ্যে থেকে মানুষের মন পবিত্র ও নম্রতার পথে বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়। তাই তারা আর জ্ঞানীদের মহান সত্যবাণীকে স্বীকার করে জ্ঞানের আশ্রয়ে নিজেকে ধরে রাখতে সমর্থ হয় না। এই অবস্থায় অধিকাংশ মানুষ জ্ঞান ও জ্ঞানীর সাথে প্রেম না করে ব্যাভিচারে লিপ্ত হয়ে পড়ে এবং নিজের জীবন সম্পদকে অপব্যয় করতে থাকে। অবশেষে নিজের সৎ- সত্য- সুন্দর ও জ্যোতির্ময় আত্মাকে অন্ধকার ঘরে আবদ্ধ রেখে পরনির্ভরশীল হয়ে আশ্রয়হীন হয়ে পড়ে। যিনি সর্বজয়ী ও জ্ঞানময় আত্মাকে প্রেম করেন তিনিই কেবল প্রেমের গুহ্য রহস্য জানেন। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়। জয় শ্রীরাধাকৃষ্ণের জয়।


No comments:

Post a Comment