বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১০৩)
তারিখঃ- ০৯/১১/২০১৭ আজকের আলোচ্য বিষয়ঃ--[ ভারত হলো পুণ্যভূমি তাই এখানকার নেতা-
মন্ত্রী- দেশপরিচালকদের অবশ্যই বেদযজ্ঞ
করে ধার্মিক ও পুণ্যবান হতে হবে।]
ভারতের নেতা ও মন্ত্রীদের ভারত হয়ে দেশ পরিচালনা করতে হবে নিজ সঙ্কল্প
অনুসারে। সকলকেই অত্যন্ত ক্ষমাশীল, ধৈর্যশীল ও গুরুজনদের শ্রদ্ধাকারী হতে হবে।
সত্যপ্রতিজ্ঞ মহাত্মার মধ্যে সর্বপ্রকার সদগুণ বিদ্যমান। সদগুণের অধিকারী না হয়ে
টাকা- অহংকার – লোকবলের জোড়ে কোন মানুষকেই দেশের কর্ণধার হওয়া উচিত নয়, এই ভারতের
পবিত্র মাটিতে। আমরা টি- ভিতে যখন লোকসভা, রাজ্যসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভার
অধিবেশন দেখি তখন আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। এই অতুল তেজস্বী নেতাদের এরূপ
রোমাঞ্চকর ব্যবহারে সামান্যতম প্রেম দেখা যায় না ভারতভুমির কল্যাণের জন্যে। যাদের অন্তরে
প্রেমপূর্ণ ব্যবহার ও বাণী নেই তাঁরা কিভাবে উপস্থিত জনসাধারণদের মুগ্ধ করে আপন
করে নিবেন। কে তাঁদের ব্যবহারে মুদ্ধ হয়ে ভূয়সী প্রশংসা করবে ও পরবর্তীতে ভোট দিয়ে
দেশের মঙ্গলের জন্য নির্বাচিত করবে? তাই তো চলছে চোরা পথে উপার্জনের পালা ও পরের
নির্বাচনে জিতে আসার জন্য টাকার পাহাড় জমানো, সেই সাথে নিজ নিজ এলাকার অসামাজিক
লোকদের টাকা দিয়ে নিজের দলে ধরে রাখা। আর কতদিন চলবে এই অরাজকতা এই পুণ্য ভুমিতে?
জয় ভারত মাতার জয়।

No comments:
Post a Comment