বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়(১০৬) তারিখঃ—১২/ ১১/ ২০১৭
আজকের আলোচ্য বিষয়ঃ- [বেদ যজ্ঞে প্রেম বিজ্ঞানের জ্ঞান নিয়ে পবিত্র জীবন
লাভ করুন।]
১৮] হৃদয় থেকে প্রেম উড়ে গেলে তা পাষাণ হয়ে
যায়। মনুষ্যত্বহীন হয়ে সে কেবল জৈব ক্ষুদা মিটাতে চায়।। তাদের অঙ্গ জ্বলে যায়
কাম-ক্রোধকে নিয়ে। বিকৃত প্রেমের বাণী পাবে তাদের কাছে গিয়ে।।
১৯] রাধা কৃষ্ণের প্রেমলীলা অমর দেখো যুগ
যুগ ধরে। তাদের প্রেম তৃষ্ণা কোন যুগে মিটতে না পারে।। সকল জীবের হৃদয় কর্ষণ করে
তিনি কৃষ্ণ হয়েছেন। প্রেমের ধারা অব্যাহত রেখে ধারাকে রাধা বলেছেন।।
২০] ভক্তকে ভগবান মধুর কণ্ঠে ডেকে চলেছেন।
বাঁশির সুরে সুর মিলাতে ভক্ত ছুটেছেন।। এই ধারা প্রবাহিত হচ্ছে সৃষ্টির
প্রারম্ভকাল হতে। সেই প্রেমের সাগরে জীব চলেছে সদায় স্নান করতে।।
২১] রাধা হয়ে কৃষ্ণ প্রেমে যে জীব পাগল না
হয়। সে তো প্রেমের সুধার স্বাদ কভু না পায়।। মেঘের গর্জন শুনলে ময়ুর নৃত্য শুরু
করে। তেমনি কৃষ্ণ নাম শুনলে রাধা থাকতে না পারে।।
২২] আসল নকলে প্রেম কভু জমে না উঠে। ভক্ত না
হলে প্রেম মারা যায় সেই মাঠে।। নারী ভক্ত পুরুষ জানে নারীর প্রেমের ধারা। তাই তো
রাধা সেজে কৃষ্ণ থাকেন জীবের অধরা।।
২৩] প্রেমের কবলে পড়ে প্রেমিক প্রেমিকা
একদেহে হয় লীন। তখন রাধা –কৃষ্ণ তাদের মন থেকে হয়ে যায় বিলীন।। ভক্ত ও ভগবান কেউ
থাকে না থাকে শুধু সেই আলো। অজ্ঞানীরা তা দেখে বলে কৃষ্ণের রঙ দেখো কালো।।
[ জয় বেদভগবান শ্রীকৃষ্ণের জয়। জয়
শ্রীশ্রীরাধা-কৃষ্ণ। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।]

No comments:
Post a Comment