Friday, 10 November 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ১০৪ তাং ১০/ ১১/ ২০১৭

      বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১০৪) তারিখঃ- ১০/ ১১/ ২০১৭                                                                                                           আজকের আলোচ্য বিষয়ঃ-- [ বেদ যজ্ঞে অংশ গ্রহন করে প্রেম বিজ্ঞানের আলো ঘরে ঘরে তুলে ধরো।]
১] প্রেমের ন্যায় শক্তিশালী ভাব আর কে আছে। সকলেই হার মানে দেখো প্রেমের কাছে।। এই প্রেম একবার জীবের অন্তরে জেগে উঠলে। ঈশ্বরও হার মানে তার প্রেমের কাছে দেখে সকলে।।
২] সবকিচু মূল্যহীন হয় তার প্রেমের কাছে। অমূল্য প্রেমের দাম কেউ দিতে না পেরেছে।। নিজের জীবন দিয়েও প্রেমের ঋণ শোধ না হয়। এই প্রেম ভাব-ভাবনা দেখো কে কত পায়।।
৩] বাতাসের প্রতি জীবের প্রেম শুরু হয় জন্ম থেকে। তাই তো সে তাকে একবার ছাড়ে আবার নেয় ডেকে।। মায়ের সাথে সন্তানের প্রেম শুরু হয় পরে পরে। মুহূর্তের জন্যও মা তার সন্তানকে ছাড়তে না পারে।।
৪]  খাদ্যের সাথে জীবের প্রেম কত ভাবে চলে। তাকে না পেলে জীব আর কথা না বলে।। তারই জন্যে ছুটে চলে তারা দিক হতে দিগান্তরে। মরণের মুহূর্তেও জীব তাকে ছাড়তে না পারে।।
৫] জীবের সাথে জীবের প্রেম চলে নিয়ম ধরে। জ্ঞানী মানুষ এই প্রেমলীলা দেখে নিজ অন্তরে।। এই প্রেমের জগত প্রেমীদের চোখে ধরা পড়ে। তাদের জীবন সার্থক হয় সেই প্রেম পথ ধরে।।
৬] প্রেম বিনা ধৈর্য শক্তি কেউ নাহি পায়। ধৈর্য শক্তি না থাকলে সে পিছনে পড়ে যায়।। প্রেমে ছলচাতুরী কভু চলতে না পারে। পবিত্র প্রেম কখনো সে পথ না ধরে।।
৭]  নারী পুরুষের প্রেম চলে কামনা- বাসনা নিয়ে। সে প্রেম ঊড়ে যায় আদান-প্রদানের ঘরে গিয়ে।।একটু মনে- প্রাণে দোলা দিয়ে স্মৃতিতে থেকে যায়। সে প্রেমকে প্রেম বলে কেউ জ্ঞান নাহি পায়।।
৮] প্রেমের হাত- পা – দেহ নাই তাই দেখা না যায়। প্রেমের ভাব কিন্তু ফুল হয়ে চারদিকে সৌগন্ধ ছড়ায়।। সেই সৌগন্ধ পায় মোরা নিন্দা – প্রশংসার মাঝে। বুদ্ধিমানেরা তাই সর্বদা মানব প্রাণে প্রেমের গুরুত্ব বুঝে।।
৯] শিশুর সরল ভাব ও ফুলের সৌন্দর্য সকলকে মুগ্ধ করে। তাই তো শিশু ও ফুলের প্রতি প্রেম কেউ না ছাড়তে পারে।। যখনি কারো মধ্যে এই সরল ভাব ও সৌন্দর্য দেখা যায়। তখনি দেখবে সকলে তার প্রেমে পড়তে চায়।।
১০]  প্রখর রৌদ্রে মরুভূমির প্রেমে কেউ না পড়তে চায়। প্রকৃতির সুন্দর রূপ দেখে প্রেমীর তৃষ্ণা বেড়ে যায়।। প্রেমের স্বর্গ গড়ে তুলে প্রেমী অন্ধকারে আলো পেলে। কত কথা বলে সে প্রেম নিয়ে প্রেমের রাজত্বে গেলে।।

No comments:

Post a Comment