Saturday, 11 November 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ১০৫ তাং ১১/ ১১/ ২০১৭

         বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১০৫) তারিখঃ—১১/ ১১/ ২০১৭                    আজকের আলোচ্য বিষয়ঃ--[বেদ যজ্ঞে প্রেম বিজ্ঞানের আলো নিয়ে মানব জীবন ধন্য করো।]
১১] প্রেমের সুন্দর রূপ ফুটে উঠে ভক্তির ছোঁয়া পেলে। ভক্তি না থাকলে প্রেম প্রাণহীন হয় দেখে সকলে।। প্রাণহীন প্রেম নব সৃষ্টির জগতে প্রবেশ করতে না পারে। ভক্তি বৃষ্টির ধারা যদি না পড়ে সেই প্রেমের অন্তরে।।
১২] বৃষ্টি বিহীন বীজ যেমন অঙ্কুরিত হতে না পারে। ভক্তি বিহীন প্রেম মূল্যহীন হয় দেখবে সংসারে।। যে প্রেমে ভক্তি শ্রদ্ধার ধারা প্রবাহিত না হয়। সে প্রেম তো বাস্তবে প্রাণহীন হয়ে যায়।।
১৩] স্বামী স্ত্রীর প্রেম হয় সংসারকে কেন্দ্র করে। এ প্রেমের বিনাশ হয় মৃত্যুর আগে বা পড়ে।। ভগবান ও ভক্তে প্রেম হয় সৃষ্টির নিয়ম ধরে। এই অধরা প্রেমের বিনাশ নেই মৃত্যুর পড়ে।।
১৪]  অদৃশ্য শক্তির সৌন্দর্য দেখে যারা প্রেমে পড়ে। তাদের কাছে সেই শক্তি প্রতিনিয়ত নবরূপ ধরে।। এক ঘেয়েমি নেই প্রেমে নব নব রূপ ও শক্তির দোলায়। প্রেমিক –প্রেমিকা মাতে তাদের নব নব সৃষ্টির খেলায়।।
১৫] আলো –আর অন্ধকারে কভু প্রেম নাহি হয়। দুজন –দুজনকে কেউ দেখতে কভু না চায়।। জ্ঞানী আর অজ্ঞানী লোকে প্রেম না হবে। অজ্ঞানী জ্ঞানীর হৃদয় কেমনে জয় করবে।।
১৬] যৌবনে যে প্রেম আসে তা প্রেম না হয়। চোখে চোখে পড়ে কেবল একটু কথা কয়।। বয়সের ধর্ম অনুসারে তারা তাকে প্রেম বলে। অজ্ঞানীরা তাকেই নিয়ে সেই পথে চলে সকলে।।
১৭] যে প্রেমের রসে অমৃত রস না বহে যায়। সে প্রেমের কবলে পড়ে নর-নারীরা দুঃখ পায়।। প্রেমের সাগরে দুঃখ –কষ্ট থাকতে না পারে। এ সাগরে ডুব দিয়ে সবায় ভাসে আনন্দ জোয়ারে।।
[ জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়। ]

No comments:

Post a Comment