Saturday, 25 November 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ১১৯ তারিখঃ-- ২৫/ ১১/ ২০১৭


  বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১১৯) তারিখঃ – ২৫/ ১১/ ২০১৭
 আজকের আলোচ্য বিষয়ঃ--[স্ত্রী বা নারী চরিত্রকে জেনে তাদের উন্নত করতে সত্যজ্ঞানের শিক্ষা দাও। ]
১] পুরুষের তুলনায় স্ত্রীলোকের খাদ্য- সামগ্রী দ্বিগুণ প্রয়োজন হয়। তেমনি তাদের লজ্জা নিবারণের জন্যও  রগুণ  বস্ত্রের প্রয়োজন হয় এই সংসারে। এই জন্যই তাদের সাহস পুরুষের তুলনায় ছয়গুণ বেশী। তারা যদি উন্নত পরিবেশ পায় তবে দেখা যায় পুরুষের তুলনায় আটগুণ বেশী ইচ্ছা শক্তি নিয়ে সংসারে কাজ করতে সক্ষম নয়।
 
২]  নারীরা অসৎ পরিবেশে পড়লে অতিরিক্ত সাহস নিয়ে তারা  মিথ্যা কথা বলে এবং ছল চাতুরীর পথে গিয়ে সংসারে  অশান্তি লাগাতে এতটুকুও বিবেকে লাগে না। অধিক লোভ, মূর্খতা, অপবিত্রতা নারীজাতিকে নির্দয় করে তোলে। তাদেরকে সন্তুষ্ট করতে গিয়েই পুরুষ ধ্বংসের পথে যেতে বাধ্য হয়।

৩] এই নারীরা যখন  সত্যকে জেনে শিক্ষা লাভ করে, তখন তারাই সমাজের রূপ নিজেদের শক্তিবলে পালটে দেয়। তাদের অন্তর থেকে লোভ- পাপ সব মুছে যায় সত্যের আলো পেয়ে। শিক্ষার আলো নিয়ে তারাই বিশ্বজননীর আসনে বসে সকলকে সত্যের পথ দেখায়। শিক্ষার আলো পেয়ে একজন নারী সমাজকে যত দ্রুত পরিবর্তন করতে পারে, তা পুরুষের পক্ষে সম্ভব নয়।
  
৪] নারী জাতির জাতীয়জ্ঞান, মানবিক মূল্যবোধ, নৈতিকজ্ঞান ও আত্মিক জ্ঞানের শিক্ষা সর্বাগ্রে প্রয়োজন।তাদেরকে এই  শিক্ষা ছাড়া, তাদের জন্য অর্থকরী শিক্ষার ব্যবস্থা করা হলে, সেই শিক্ষার দ্বারা দেশ- সমাজ – পরিবার কোনদিন শান্তির মুখ দেখতে কুশিক্ষার দ্বারা তারা প্রভাবিত হয়ে লোভী- পাপী- নির্দয় হয়ে উঠবে এবং সংসারে যেকোন মুহূর্তে দপ করে আগুন জ্বালিয়ে দিবে। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।  [ চাণক্য শ্লোক থেকে গৃহীত]


No comments:

Post a Comment