Thursday, 23 November 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ১১৭ তাং ২৩/ ১১/ ২০১৭

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১১৭) তারিখঃ—২৩/ ১১/ ২০১৭
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করে শিবের শরণাগত হও, অচিরেই উত্তম গতি লাভ করবে এবং মনের সমস্ত সংশয় মুছে যাবে।]
 যেখানেই বেদযজ্ঞ বা জ্ঞানযজ্ঞ হয়, সেখানেই শিবভক্ত, হরিভক্ত মহাত্মারা উপস্থিত থাকেন। শিবপুরাণ, ভাগবত, বিষ্ণুপুরান, গীতা ইত্যাদি গ্রন্থ পাঠকেই শাস্ত্রে বেদযজ্ঞ বা জ্ঞানযজ্ঞ বলা হয়। ভগবান শংকরের কৃপায় শিবপুরাণের বৈরাগ্যপূর্ণ কথা শুনলেই মানুষের চেতনা জাগ্রত হয়। সনাতন ধর্মে ঈশ্বরকে ভয় করার কথা কোথাও বলা হয় নি। এই ধর্ম মানুষকে শিক্ষা দিয়েছেন দেবতাদেরকে আত্মীয়জ্ঞানে আপন করে নেওয়ার জন্য। তাই মানুষের শুদ্ধ চিত্তে জগদম্বা পার্বতী সহ ভগবান শিব বিরাজ করেন—এই বিশ্বাস প্রত্যেক সনাতন পন্থীদের মনে কাজ করে। যতই মানুষ পাপী- তাপী হৌক না কেনো, একবার যদি নিজের পাপের কথা জেনে- অনুতাপযুক্ত ও শুদ্ধ হয়ে উঠে, তবেই সে শিব- পার্বতীর আত্মীয় হয়ে যায়। অনুতাপ চিত্ত শুদ্ধিকরণের সর্বশ্রেষ্ঠ পথ। যিনি পাপ করে অনুতাপ করেন, বাস্তবে তাঁরই পাপের প্রায়শ্চিত্ত হয়। ওঁ নমঃ শিবায়।

No comments:

Post a Comment