Tuesday, 7 November 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ১০১ তাং ৭/ ১১/ ২০১৭

  বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১০১) তারিখঃ—০৭/১১/ ২০১৭
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করবে “ ভগবান সত্যই আছেন” এই কথাটিকে সবায় সব কাজে অন্তরে গেঁথে নিয়ে।]
বেদ যজ্ঞ করাকালীন “ বেদ ভগবান সত্যই আছেন” এবং তিনিই সক্রিয় ভূমিকা গ্রহণ করে এই যজ্ঞ করছেন, এই বিশ্বাস অন্তর দিয়েই মান্য করতে হবে। হৃদয় দিয়ে – প্রাণ দিয়ে উপলব্ধি করে বুঝতে হবে “ ভগবান আছেন” এই সত্যকে।চন্দ্র –সূর্যের অস্তিত্বকে যেমন দেখা যায় তেমনি ভগবানের অস্তিত্বকেও দেখা যায়। ভগবানের সত্তাকে ঠিক ঠিক মানা হলে হৃদয় ও প্রাণটা ভগবানময় হয়ে যায়। তখন নিজের স্বতন্ত্র অস্তিত্ববোধ বিলীন হয়ে যায়। এই অবস্থায় উপনীত হলে মানুষ দেখতে পায় ভগবৎ সত্তাতেই তার নিজের অস্তিত্ব ও সমগ্র বিশ্বের অস্তিত্ব প্রতিষ্ঠিত রয়েছে। তখন প্রতি কর্মে – ধর্মে –ভাবে ভগবানের সান্নিধ্যের মধুময় অনুভুতি ফুটে উঠে জীবনকে অমৃতময়- বীর্যবান – মধুময় করে কেবল প্রতিপদে পদে অভয় দান করতে থাকে।এই অবস্থায় জীব রাধা হয়ে অনন্ত ধারার সাথে এক হয়ে যায়। এই অনন্ত ধারায় হচ্ছে রাধার কৃষ্ণ প্রেম। তাই আগে রাধা পরে কৃষ্ণ রাধা-কৃষ্ণ। হরি ওঁ তৎ সৎ।  

No comments:

Post a Comment