বেদ যজ্ঞ সম্মেলনঃ—১২/ ১২/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে জ্ঞানের গভীর সাগরে গিয়ে নিজেকে বিচার
বিশ্লেষণ পূর্বক দেখতে থাকো।]
বেদ যজ্ঞের মাধ্যমে যত অধিক জ্ঞান লাভ করবে
তত বেশী আনন্দময় জগতের দিকে এগিয়ে যেতে থাকবে এবং দুঃখের হাত থেকে মুক্ত হতে
থাকবে। জ্ঞানের গভীরতা মানুষকে পুঙ্খানুপুঙ্খরূপে নিজেকে বিশ্লেষণ করার বিচার
শক্তির দক্ষতা দান করে। এই বিচার শক্তির দক্ষতা দিয়েই মানুষ এই পার্থিব জগতের যত অভাব-
অভিযোগ- দুঃখ – জ্বালা- যন্ত্রণা ও অজ্ঞানতার বিনাশ ঘটায়। এই বিচার শক্তির দ্বারাই
একমাত্র মানুষ নিজের জীবনকে পবিত্র হতেও পবিত্রতম করে পূর্ণ ব্রহ্ম স্বরূপে উপনীত
হয়। আমরা যে হৃদয় বিদারক শোক দুঃখের কষাঘাতে ক্ষত- বিক্ষত হই, আবার দুঃখের অবসানে
সুখের ক্ষীণ আলোক দেখে আনন্দে মাতোয়ারা হয়ে পড়ি, এই ক্রিয়া আমাদের হৃদয়ের দেবতার
স্নেহের দান ও কৃপার আহ্বান। হরি ওঁ তৎ সৎ।

No comments:
Post a Comment