বিশ্বমানব
শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১৭৩) তারিখঃ—১৮/ ০১/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বিশ্বমানব শিক্ষার
কর্মী হয়ে বেদযজ্ঞের মাধ্যমে সমস্ত দুঃখকে জয় করে নিজের চারিপাশে পবিত্রতা, প্রেম,
ভ্রাতৃত্ব, উদারতা, স্নেহ, দয়া, সদগুণ, দর্শন ইত্যাদির পরিবেশ গড়ে তোলার কাজে
নিজেকে নিয়োজিত করো।]
কেবল
পাপের কারণে মানুষের জীবনে দুঃখ আসে না। মানুষের জীবনে অনেক সময় ঈশ্বরের কৃপাবশতঃ
দুঃখ এসে থাকে। এই দুঃখ মানুষের পূর্ব সঞ্চিত পুণ্যের কারণেই এসে থাকে। ভগবান যদি
কোন প্রাণীর প্রতি কৃপা করেন, তবে তিনি তাকে নিজের আশ্রয়ে নিয়ে যেতে চান। তাই তিনি
তাকে কল্যাণের পথে খাঁটি সোনা করে তোলার জন্য নিয়ে চলেন দুঃখদায়ক আঘাতের পর আঘাত
দিয়ে। যে সব আঘাতের দ্বারা সে নিজের ভুল বুঝতে পারে এবং তন্দ্রা ছেড়ে সচেতন হয়ে
জেগে উঠতে পারে। সাংসারিক মোহ, মমতা এবং বিষয় বাসনার স্বাদ এতই লোভনীয় যে সাধারণ
ইচ্ছার দ্বারা তাদের পরিত্যাগ করা সম্ভব হয় না। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার,
পরশ্রীকাতরতা থেকে উদ্ধার করে পবিত্র, প্রেমময়,
উদার ও সদগুণ সম্পন্ন যোগ্যতায় তুলে ধরার জন্যই ভগবান তাঁর ভক্তদের সজোরে
ধাক্কা দিয়ে থাকেন, যেমন করে ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য খুব জোরে ঝাঁকুনি দেওয়া
হয়। তাঁর এই ধাক্কা আর ঝাঁকুনিই আমাদের চোখে দুঃখের সমান প্রতীত হয়ে থাকে। তাছাড়া
সত্যের পথ ধরে ধর্ম –কর্ম এবং কর্তব্যপালন করতে গিয়ে অসাধারণ দুঃখ –কষ্ট সহ্য করতে
হয়। অনেক প্রকার অভাবের সম্মুখীন হতে হয়। এই ধরণের কষ্ট সৎ পুরুষদের প্রতি পদে পদে
সহ্য করে হাসি মুখে এগিয়ে যেতে হয় লক্ষ্যের দিকে। এই সব দুঃখই পুণ্য সঞ্চয়ের,
তপস্যার সত্যতার পরীক্ষার মাধ্যমে নিজেকে খাঁটি সোনার মত উজ্জ্বল করে তোলার জন্য
জীবনে দেখা দেয়। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।

No comments:
Post a Comment