Wednesday, 21 June 2017

বেদযজ্ঞ সম্মেলনঃ--- ২১/ ০৬/ ২০১৭


বেদযজ্ঞ সম্মেলনঃ—২১/ ০৬/ ২০১৭ স্থানঃ—পাটিয়া* ভুবনেশ্বর* উড়িষ্যা*
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞের আশ্রয়ে থেকে জীবনকে অমৃতময় করে তুলবে এবং বেদভগবানের চরণ পার্শ্বে থেকে আনন্দ আস্বাদনে ডুবে থাকবে।]
বেদযজ্ঞ জীবের হৃদয়ের শুদ্ধাভক্তি ও নির্মলপ্রীতিকে প্রতিনিয়ত বৃদ্ধি করতে থাকে। বেদযজ্ঞ পথের এই উদারতা ও সার্ব্বজনীনতা মানুষকে মহৎ করে তোলে। হৃদয়ের শুদ্ধাভক্তি- প্রেম- প্রীতি- ভালবাসা সকল জীবের এক স্বভাবজাত সম্পদ। কেবল পরিবেশের কারণে এর তারতম্য দেখা যায়। এই শ্রদ্ধা- ভক্তিতে ধনী- দরিদ্র, পণ্ডিত –মূর্খ, ব্রাহ্মণ- চণ্ডালে বিন্দুমাত্র ভেদ নেই। বেদযজ্ঞ করে ঐ বস্তুটি শ্রীভগবানের শ্রীচরণে অর্পণ করতে পারলেই জীবের জীবন সার্থক হয়ে যায়। হৃদয়ের এই অমূল্য সম্পদ শ্রীভগবানের দিকে ধাবিত না হয়ে পার্থিব জগতের বিষয় –বস্তুর দিকে ধাবিত হওয়ায় মানুষ অমৃতকে ত্যাগ করে বিষ পান করে চলেছে। জীবের হৃদয়ের শুদ্ধপ্রীতি শ্রীহরির প্রতি অর্পিত হলেই জীবন মধুময় হয়ে যায়। ভগবানই ভক্তের সর্বাধিক প্রিয়তম। ভক্তই ভগবানের সর্বাতিশায়ী স্নেহ- করুণার পাত্র। ভগবান অমৃতময়। ভক্তও অমৃতময়। অমৃতময় ভক্তের নাশ নাই--- ক্ষয় নাই। জয় বেদভগবান শ্রীকৃষ্ণের জয়। জয় বেদযজ্ঞের জয়।

No comments:

Post a Comment