Saturday, 17 June 2017

বেদযজ্ঞ সম্মেলনঃ-- ১৭/ ০৬/ ২০১৭

বেদযজ্ঞ সম্মেলনঃ—১৭/ ০৬/ ২০১৭ স্থানঃ – কটক* উড়িষ্যা*
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ কর কেবল তোমার ঈশ্বরকে জানার জন্য।]
তোমার ঈশ্বর তোমার হৃদয় মন্দিরেই রয়েছেন। তাঁকে নানা রূপে জানা যায়। সৃষ্টি লয়ের কর্ত্তা, নিমিত্ত কারণ, উপাদান ইত্যাদি অনেক রূপেই তাকে জানা যায়। পরমাত্মারূপে তাঁকে জানাই প্রকৃষ্ট জানা। তিনি নিখিল জীবের আত্মার আত্মা—“সর্বভূতাত্ম- ভূতাত্মা” তিনি, ইহা জানলেই জ্ঞান সার্থক হল।  জ্ঞান পূর্ণতায় পৌঁছালেই আর আত্মায় আত্মায় ভেদদৃষ্টি থাকে না। তখন সর্বত্র সমদর্শন হয়, “ যো মাং পশ্যতি সর্ব্বত্র” এই অবস্থা লাভ হয়। তখন সাধক ঘৃণা বিদ্বেষ হিংসার অতীত হয়ে যায়। এই জ্ঞানের আলোকে ঈশ্বরকে একবার জেনে নিলে কৈবল্য প্রাপ্তি হয়ে গেল। কেবল নিজেতে থাকাই কৈবল্য। কৈবল্যজ্ঞান লাভ হলেই শ্রীকৃষ্ণ ছাড়া আর কোন বস্তুর প্রতি আর আসক্তি থাকবে না। জয় বেদযজ্ঞের জয়।

No comments:

Post a Comment